শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে, আহত-৫
প্রথম পাতা » ময়মনসিংহ » বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে, আহত-৫
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে, আহত-৫

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৯মি.)ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর বাজারের পশ্চিমে রাস্তার উপরের বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে পড়ে গেলে ট্রাক চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর থেকে বিচ্ছিন্ন রয়েছে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধা ৫টার দিকে শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাক বেইলি ব্রিজ অতিক্রম করতে গিয়ে এ দূর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়রা জানান, শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাক বেইলি ব্রিজের উপরে উঠলে ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে পড়ে যায়। তবে ট্রাকটি খাদে পড়ায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।এসময় চালক ও হেলপারসহ তিন পথচারি আহত হন। তারা আরও জানান, হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খাদে পড়ে যায়। পরে এলাকাবাসি চালক ও সহকারী চালককে (হেলপার) উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদের জানান, এ দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযানে নেমে যায়। সেইসাথে ময়মনসিংহ থেকে ডুবুরিদল এসে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে আর কোন হতাহতের সন্ধান না পেয়ে অভিযানের সমাপ্তি ঘোষনা করে। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় খাদের দু’পাশে শতশত যানবাহন আটকে পড়ে যায়।

ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল পরিদর্শন কালে এলাকাবাসিকে জানান, ব্রিজটি দ্রুত সংস্কারে উর্ধŸতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবেন।





আর্কাইভ