শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাহারাদারকে বেধে ৫ লাখ টাকার মাছ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা
প্রথম পাতা » অপরাধ » পাহারাদারকে বেধে ৫ লাখ টাকার মাছ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা
সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহারাদারকে বেধে ৫ লাখ টাকার মাছ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৯মি.) নওগাঁর আত্রাইয়ে অস্ত্রের মুখে পকুরের পাহারাদারের হাত পা ও মুখ বেধে পুকুরের মাছ লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের কান্দরের বিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় আহত পুকুরের পাহারাদার মো. শহিদুল ইসলাস (৩৮) কে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেল্রা হাটকালুপাড়া ইউনিয়নের কান্দরের বিলে ১০ বিঘা আয়তনের একটি পুকুরে মাছচাষ করেন নন্দনালী গ্রামের মাছচাষি হাবিবুর রহমান বেলাল। ওই পুকুর থেকে দুই একদিনের মধ্যে মাছ ধরে বাজারে বিক্রয়ের প্রস্তুতি চলছিলো। রবিবার দিবাগত রাত ১টার দিকে প্রায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যাক্তি পুকুরের পাড়ে গিয়ে পাহারাদারের ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পাহাড়াদার শহিদুলের মুখ ও হাত পা লুঙ্গি ও মশারি দিয়ে বেধে পুকুর থেকে প্রায় ৩শ ফিট দুরে ভুট্টার জমিতে ফেলে রাখে। এ সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র পদর্শন করে পাহারাদারকে ভয় দেখিয়ে পুকুরে জাল দিয়ে মাছ ধরে পালিয়ে যায়।

পরে সকালে ফজরের নামাজ শেষে লোকজন রাস্তার পাশে ভুট্টার জমিতে গাছ দুলতে দেখে কাছে গেলে অবরুদ্ধ শহিদুলকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। তবে রাতের আধারে কারা এই ঘটনা ঘটিয়েছে জানেন না বলে জানায় ক্ষতিগ্রস্ত মাছচাষি হাবিবুর রহমান।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিষয়টি আমি শুনেছি এবং তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।





আর্কাইভ