সোমবার ● ২৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাটির নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মাটির নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৪মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২৪ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে নীল রংয়ের প্রিন্টের সেলোয়ার কামিজ ও কালো রংয়রে বোরকা এবং গলায় মাফলার পেঁচানো রয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং স্থানীয়রা সিএইটটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রবিবার বিকেলে বড়গোবিন্দপুর এলাকার বনের পাশে মাটি চাপা দেওয়া একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে মাটি খুড়ে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, লাশটি তিন/চার দিনের পুরানো এবং পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটি চাপা দিয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা