রবিবার ● ৩১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইন বিষয়ক কর্মশালা (ভিডিওসহ)
খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইন বিষয়ক কর্মশালা (ভিডিওসহ)
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজিমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে কর্মশালার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সিভিল সার্জন ডা. শওকত হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মো. আব্দুর রব, ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এসএম নাজের হোসেন এবং ক্যাব-খাগড়াছড়ির সাধারন সম্পাদক প্রদীপ চৌধুরী বক্তব্য রাখেন।
কর্মশালায় বক্তারা, প্রতিটি মানুষকে একজন ভোক্তা হিসেবে আইনগত অধিকার নিশ্চিতের জন্য উৎপাদন প্রক্রিয়া থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত গুণ-মান এবং স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি অনুধাবন করার ওপর গুরুত্ব আরোপ করেন। দেশে প্রচলিত ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগে প্রশাসনের আন্তরিক উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতাও কামনা করা হয়।





খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান