শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় » পূর্ণিমা তোমাকে আমরা ভুলে যাইনি : তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম
প্রথম পাতা » জাতীয় » পূর্ণিমা তোমাকে আমরা ভুলে যাইনি : তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম
বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পূর্ণিমা তোমাকে আমরা ভুলে যাইনি : তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

---অনলাইন ডিজিটাল ডেস্ক :: (৪ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) “দেশ-সমাজকে ভালো কিছু দেয়ার বহুদিনের ইচ্ছাপূরণের সুযোগ হলো। বেকারত্ব ঘুচে গেলো। এটাও বুঝলাম সময়ের সঙ্গে সঙ্গে সরকার সব ভুলে যায় না। আমার মতো সাধারণ মানুষের কথাও মনে রেখেছে সরকার। এখন দেশের জন্য নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করার সুযোগ দেয়ায় প্রধানমন্ত্রী এবং তারানা হালিম আপার কাছে কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই।”

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়ে এই কথাগুলো বলেছেন ২০০১ সালে মাত্র ১৪ বছর বয়সে বিএনপি-জামায়াতের পৈশাচিকতার শিকার হয়ে ঘুরে দাঁড়ানো পূর্ণিমা শীল।

ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর সম্পন্ন করেছেন বলে জানান পূর্ণিমা। এরপর তথ্যপ্রতিমন্ত্রীর দপ্তরে কাজের ডাক পাওয়ার পর বলেন “আমি খুব খুশি” এই কথা বলে এপর্যন্ত আসার নিজের গল্প বললেন পূর্ণিমা: প্রতিমন্ত্রী তারানা হালিম আমার খোঁজ করছিলেন। সিরাজগঞ্জের সাপ্তাহিক পত্রিকা ‘জনতার সংগ্রামে’র রিয়াজুল ইসলামের মাধ্যমে তারানা আপার ব্যক্তিগত সহকারি জয়দেব নন্দী দাদা আমার কথা জানতে পারেন। এরপর ৬ মাস তারা আমার সঙ্গে যোগাযোগ রাখার পর আমাকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের কার্যালয়ে ডাকা হয়।

প্রতিমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ? এই প্রশ্নে পূর্ণিমা বলেন: তিনি জিজ্ঞেস করলেন আমি কেমন আছি, মা কেমন আছেন। এখন কী করছি জানতে চাইলেন। এরপর বললেন তিনি আমাকে তার ব্যক্তিগত কর্মী হিসেবে কাছাকাছি কাজ করার সুযোগ দিতে চান। এই প্রস্তাবে আমার কোন অসুবিধা আছে কিনা সেটা জানতে চাইলেন।

‘জবাবে আমি বললাম আমার অসুবিধা হবে কেন। একটা ভালো কাজ করতে পারবো, স্বাধীনভাবে সম্মানের সঙ্গে কাজ করতে পারবো। এখনো কী কাজ করতে দিবেন এখনি এতো কিছু জানি না। কিন্তু তার মতো আন্তরিক মানুষের কাছাকাছি কাজ করবো এটাই এখন অনেক বড় কিছু।’

তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার আগে থেকেই পূর্ণিমা আলো ছড়ানোর উদ্যোগ নিয়েছেন তারই মতো গাঢ় অন্ধকার দেখে আসা মেয়েদের জীবনে।

নিজের এই আলো ছড়ানো উদ্যোগের কথা একটুখানি বললেন সঙ্গে আলাপচারিতার একেবারে শেষে এসে।

সমাজকে ভালো কিছু দেয়ার ইচ্ছা থেকে এই উদ্যোগ জানিয়ে তিনি বলেন: সমাজে যে মেয়েরা ধর্ষণের শিকার হয়, অবহেলিত, সুবিধাবঞ্চিত এরকম অন্ধকার দেখা মেয়েদের জীবনে একটু পূর্ণিমার আলো দিতে আমি ‘পূর্ণিমা ফাউন্ডেশন ট্রাস্ট’ গড়েছি। আমি আমার নিজের আয় থেকেও অমাবস্যার অন্ধকার ভর করেছে এমন নারীদের জীবনে একটু পূর্ণিমা নিয়ে আসতে চাই।

চরম অমানবিকতার শিকার হওয়া পূর্ণিমা শীল অনেক নারীর মুখে সামান্য হলেও পূর্ণিমা ছড়ানোর সুযোগ পেয়েছেন।
এই সুযোগ দিতে পারার কথা জানিয়েছেন খোদ তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম।

ফেসবুকে পূর্ণিমা শীলের সঙ্গে আন্তরিকতাপূর্ণ ছবিসহ একটি পোস্টে তারানা হালিম লিখেছেন: মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যা, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার “পার্সোনাল অফিসার” হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ