শনিবার ● ৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর জন্য বনপা’র দাবি
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর জন্য বনপা’র দাবি

ঢাকা প্রতিনিধি:: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর দাবি জানিয়ে তথ্য সচিবকে চিঠি দিয়েছেন ৷ গত ১লা ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ নিয়ে সরকারি-বে-সরকারি ও স্টেকহোল্ডারদের সমন্বয় সভায় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর মৌখিক দাবির পাশাপাশি তিনি তথ্য সচিব মর্তুজা আহমেদকে বনপা’র পক্ষ থেকে লিখিত চিঠি দিয়েছেন ৷
চিঠিতে উল্লেখ করা হয়েছে-দেশের রাজধানীসহ বিভিন্ন বিভাগ,জেলা,ও উপজেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের উদ্যোগ গ্রহন করায় বনপা’র পক্ষ থেকে অভিনন্দন ৷ আমরা যারা নিজ উদ্যোগে ওয়েভ সাইট নির্মাণ করে নিয়মিত সংবাদ প্রচার করছি তারা সরকারের কাছ থেকে নিউজ পোর্টাল নিবন্ধন করতে আগ্রহী৷ আমরা প্রিন্ট মিডিয়ার মত পেতে চাই সরকারের দেয়া নানা সুযোগ-সুবিধা৷ তবে বনপা’র পক্ষ থেকে আমাদের আবেদন যেহেতু ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি বিদস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সেহেতু ১৫ই ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেয়া সম্ভব নয় ৷ সুতরাং ১৫ই ডিসেম্বর ঘোষিত শেষ তারিখ সংগত কারণে পেছানোর জন্য বনপা’র পৰ থেকে জোর দাবি জানাচ্ছি ৷
বনপা’র চিঠি পাওয়ার পর অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য সচিব ৷ এ ব্যাপারে আগামী রোববার অথবা সোমবার সিদ্ধান্ত নেয়া হবে বলে বিশ্বস্তসুত্রে জানা গেছে ৷





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে