শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » অবশেষে ঝালকাঠি‘র মাদক আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর হানা
প্রথম পাতা » ঝালকাঠি » অবশেষে ঝালকাঠি‘র মাদক আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর হানা
রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে ঝালকাঠি‘র মাদক আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর হানা

---ঝালকাঠি প্রতিনিধি :: (১৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৭মি.) সংবাদ প্রকাশের পর অবশেষে মাদক সম্রাট সেই জাহিদের আস্তানায় ঝালকাঠি ডিবি ও আইনশৃঙ্খলা বাহিনী হানা দিয়েছে। তবে, কাউকে গ্রেফতার করতে পারেনি এখনো তারা।

গত কয়েকদিন পত্রিকায় ছবিসহ সংবাদ প্রকাশের পর টনক নড়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর । এরপর শুরু হয় অভিযান। তবে, অভিযানের আগাম খবর পেয়েই ওই আস্তানা ছেড়ে গা ডাকা দিয়েছে মাদক ব্যাবসায়ী ও সেবনকারীরা বলে একটি সুত্র জানিয়েছে।

ঝালকাঠি জেলার নিরাপদ মাদক জোন খ্যাত নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে বিগত ২/৩ বছর স্বাভাবিক থাকলেও সম্প্রতি কাচারীবাড়ি এলাকার একটি বাগানে গড়ে উঠেছে মাদকের আস্তানা। শুধু এলাকার মাদকসেবী যুবকরাই নয়, দূর-দূরান্ত থেকেও মাদকাসক্ত যুবকরা আসে মাদক সেবনের সাথে সাথে পাইকারী ও খুচরা ক্রয় করতে। যুব সমাজ ধ্বংসের পথে থাকলেও সংশ্লিষ্টদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে এলাকাবাসী প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। মাদকাসক্তরা নতুন কৌশলে মাদকের আস্তানা গড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলেও ব্যবস্থা নিতে পারছে না।

অনুসন্ধানকালে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, কাচারীবাড়ি এলাকার রাস্তার উত্তর পার্শে বাগানবাড়ি’র মধ্যে সন্ধ্যা হলেই বসে মাদকের আসর। এলাকার জন সাধারণের দৃষ্টি আড়াল করতে পলিথিন-কলাপাতার বেড়া দিয়ে ভিতরে কুপি জ্বালিয়ে বসে। পূর্ব থেকেই পরিকল্পনা থাকে কোন দিন কে কে আসরে বসবে। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রকৃত মাদকাসক্তদের সংখ্যা।

মাদক সেবনের উপকরণ হিসেবে থাকে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, সিসা ও দেশী-বিদেশী মদ। এ আখড়ার (আস্তানা) মূল আয়োজক বরিশাল সদর থানার পলাশপুর এলাকার জামাল হোসেনের পুত্র জাহিদ হোসেন। আর প্রশ্রয়ে রয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী আঃ বারেক মাঝি এবং উজ্জল। এ সিন্ডিকেট এখান থেকে মাদকের চালান ঝালকাঠি, বরিশালসহ পার্শ্ববর্তী এলাকার নিয়োগকৃত কতিপয় যুবকদের মাধ্যমে বিক্রি করছে। এমনকি বিক্রি ও পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে নারী ও শিশুদের। এলাকাবাসীর দাবি, এদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই ভূমিকা নিতে হবে। নয়তো এভাবে চলতে থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে।

কাচাড়ীবাড়ী এলাকার আবুল কালাম আজাদ, লেলিনসহ কয়েকজন যুবক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, জাহিদ নামের ওই সন্ত্রাসী প্রথমে ওই এলাকায় কয়েকজন নিরীহ মানুষকে জিম্মি করে। তারপর শুরু করে নানা অপকর্ম। বর্তমানে বেপরোয়া হয়ে মাদকের আস্তানা তৈরী করে রাম রাজত্ব কায়েম করতে চাইছে। এলাকার মানুষ এখন অতিষ্ঠ হয়ে ফুঁসে উঠেছে। এলাকাবাসী দ্রুত জাহিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবী তুলেছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাদকের আসর ও সেবনের ছবি ছড়িয়ে পড়লে সংবাদটির অনুসন্ধান কাজ শুরু হয়। এদিকে ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ডিবি ওসি) মো. শফিউল্লাহ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, মাদক নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদকের সাথে জড়িত সে যেই হউক না কেনো কোন ছাড় নাই । আমরা আমিরাবাদের বিষয়টি পত্রিকায় দেখেছি। এ ব্যাপারে আমাদের যথেষ্ট নজরদারী ও অভিযান অব্যাহত রয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)