মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে চাঁদের গাড়ি উল্টে নিহত-১, আহত-৭
রামগড়ে চাঁদের গাড়ি উল্টে নিহত-১, আহত-৭
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৬মি.) খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়া এলাকায় চাঁদের (জীপ) গাড়ি উল্টে এক নারী নিহত ও ৭জন আহত হয়েছে। আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রামগড়ের পাতাছড়ার পাগলাপাড়া থেকে গুইমারা বাজারে যাওয়ার সময় পাহাড় উঠতে গিয়ে জীপ গাড়িটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়ি থেকে নামতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে পাগলাপাড়ার লাব্রেচাই মারমার স্ত্রী ম্রাইনামা মারমা (৩৭) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়।
আহতরা হলো : অং মারমা (৬০), মংসানু মারমা (৩৫), বদং মারমা (৪৫), সুইচিং মারমা (৪৫), রুইচা অং মারমা (৪২), গাড়ির স্টাফ রাম্প্র“চাই মারমা (২৫) গুরতর আহত হয়েছে, আহতদের সকলেই পাকলাপাড়ার বাসিন্দা। বাকী ১জনের নাম জানা না গেলেও গুইমারার ছোটপিলাক এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় নাকাপা পুলিশ ফাঁড়ির সদস্য এবং পাতাছড়া আনসার ক্যাম্প’র সদস্যরা আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১