শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে মায়ের হাতে দুই শিশু খুন
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে মায়ের হাতে দুই শিশু খুন
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মায়ের হাতে দুই শিশু খুন

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.১৪মি.) সিলেটের বিশ্বনাথে মায়ের হাতে ‘তিন বছর বয়সী নাহিদুল ইসলাম মারুয়ান ও ১৮ মাস বয়সী ওয়াহিদুল ইসলাম রুমান’ নামের ২ শিশু পুত্র খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া-নোয়াগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতরা কৃষক কবির আলী ও রনি বেগম ওরফে বিউটি আক্তার রনি দম্পতির সন্তান।
ছেলেদের হত্যা করার পর মা রনি ডেটল খেয়ে আত্তহত্যার চেষ্ঠা করেন। অতপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশ আহত অবস্থা সেই মাকে (রনি) উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আর জিজ্ঞাসাবাদের নিহতদের পিতা কবির আলীকে নিজেদের হেফাজতে রেখেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বসত ঘরের অব্যবহৃত একটি বাতরুমে দুটি বড় বালতির মধ্যে পানি নিয়ে তাতে ডুবিয়ে (চুবিয়ে) ‘নাহিদুল ও ওয়াহিদুল’কে হত্যা করেছেন তাদেরই গর্ভধারীনী মা রনি বেগম ওরফে বিউটি আক্তার রনি। এরপর মঙ্গলবার ৩টার দিকে কৃষি ক্ষেত্র থেকে খাবারের জন্য ঘরে এসে স্ত্রী-সন্তানকে দেখতে না পেয়ে অব্যবহৃত ওই ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাতরুম থেকে দুই সন্তানের লাশ উদ্ধার করেছেন পিতা কবির আলী। নিহতদের মা রনি বেগম ছোট ছেলের লাশের পাশে বসা ছিল। এসময় পৃথক দুই বালতির মধ্যে দু’সন্তারের পা উরের দিকে ও মাথা নিচের দিকে দেখতে পান কবির আলী। নাহিদুলকে ২০ লিটারী বালতির মধ্যে ডুবিয়ে বালতির ঢাকনা দিয়ে তার উপর এক কলস ভর্তি পানি রাখা হয়। আর ওয়াহিদুলকে ১৫ লিটারী বালতির মধ্যে ডুবিয়ে বালতির ঢাকনা দেওয়া হয়।
এব্যাপারে নিহতদের পিতা কবির আলী বলেন, সকাল বেলা দুই ছেলেকে সুস্থ অবস্থায় রেখে কৃষি কাজের জন্য ক্ষেত্রে যাই। দুপুর বেলা খেতে আসি। অন্যান্য দিন আমি বাড়িতে আসার সাথে সাথে ছেলেরা আমাকে ঘিরে ধরে। আজ (মঙ্গলবার) স্ত্রীসহ তাদেরকে দেখতে না পেরে তাদেরকে খুঁজতে থাকি। ছাদের উপর’সহ সব রুমে খোঁজাখুঁজির পর অব্যবহৃত ঘরের দিকে যাই। সেখানে গিয়ে দেখি সেই রুমের দরজা ভিতর থেকে আটকানো রয়েছে। এরপর শাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পাই দুইটি পৃথক বালতির মধ্যে আমার দুই ছেলের পাগুলো উপরের দিকে, আর মাথা নিচের দিকে লাশ রয়েছে। ছোট ছেলের লাশ থাকা বালতির পাশে আমার স্ত্রী (রনি) বসে আছে।
স্থানীয় ইউপি মেম্বার চমক আলী বলেন, এলাকাবাসী ধারণা মা তার দুই সন্তানকে বালতিতে পানি নিয়ে ডুবিয়ে (চুবিয়ে) তাদেরকে হত্যা করেছে। আর সন্তানদের হত্যা করে নিজেও আত্তহত্যা করার চেষ্ঠা করে। কিন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কারণে তা সম্ভব হয়নি।
দুই শিশু সন্তানের মৃত্যুর ও তাদের পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আহত অবস্থায় মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মা নিজের দুই শিশু পুত্রকে বসত ঘরের বাতরুমে বালতির মধ্যে পানিতে ডুবিয়ে (চুবিয়ে) হত্যা করেছে।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ