শিরোনাম:
●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় » ক্ষমতাসীন দলের সদস্য-সমর্থকদের ব্যাংক লুটপাটের কাহিনী দিন দুপুরে ডাকাতির সমতুল্য : বাম মোর্চা
প্রথম পাতা » জাতীয় » ক্ষমতাসীন দলের সদস্য-সমর্থকদের ব্যাংক লুটপাটের কাহিনী দিন দুপুরে ডাকাতির সমতুল্য : বাম মোর্চা
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষমতাসীন দলের সদস্য-সমর্থকদের ব্যাংক লুটপাটের কাহিনী দিন দুপুরে ডাকাতির সমতুল্য : বাম মোর্চা

---ঢাকা প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৯মি.) আজ ৭ ফেব্রুয়ারি বুধবার সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার সভায় গৃহিত এক প্রস্তাবে উপরোক্ত বক্তব্য প্রদান করা হয়

সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবীর আতিক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান।
প্রস্তাবে বলা হয় বর্তমান সরকারের গত নয় বছরের শাসন আমলে ব্যাংকিং ও আর্থিক খাতে বড় বড় দুর্নীতি সংঘটিত হয়েছে। লুটেরারা ২০১০ সালে শেয়ার বাজার লুট করেছে। ঋণের নামে লুটে নিয়েছে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক ও জনতা ব্যাংকে রক্ষিত সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকার আমানত। জনতা ব্যাংকের সদ্য প্রকাশিত লুটের লোমহর্ষক কাহিনী যেকোনো চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির কাহিনীকেও হার মানাবে। ব্যাংক কোম্পানী আইন এবং বাংলাদেশ ব্যাংকের ঋণ প্রদান নির্দেশিকার তোয়াক্কা না করে জনতা ব্যাংক পরিচালকবৃন্দ একক গ্রুপকে তাদের পরিশোধিত পুঁজির ৩০০% ঋণ প্রদান করেছে। এর দায়িত্ব বহন করতে হবে অসৎ ব্যাংক কর্মকর্তা, বর্তমান সরকারের রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কমিশনভোগী ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, তদারকি সংস্থা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও সর্বশেষ রাজনৈতিক বিবেচনায় ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য নিয়োগকারী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের।
প্রস্তাবে আরো বলা হয় এ সরকারের আমলেই ডেসটিনির মত সংগঠন সরকারের নিকটজনদের সহযোগিতায় জনগণের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকারের নিকটজন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর দাবি করেছেন এ সরকারের আমলে দেশ থেকে ছয় হাজার পাঁচ শত কোটি ডলার বিদেশে পাচার হয়ে গেছে। প্রস্তাবে বলা হয় এ সরকারের আমলে ব্যাংক খাতসহ আর্থিক খাতে হরিলুট সংঘটিত হয়েছে। জনতা ব্যাংক দুষ্কান্ডের হোতা কোম্পানীর মালিকের সাথে অর্থমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রীসহ এ সরকারের ঘনিষ্টজনদের ছবি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমলা, সরকার দলীয় নেতৃবৃন্দ, সমর্থকরা, সর্বব্যাপী দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।
জনগণের প্রতি শাসক দলের লুটপাটে সৃষ্ট গণঅসন্তোষকে গণঅভ্যুত্থানে পরিণত করার আহবান জানিয়ে প্রস্তাবে বলা হয় আসুন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করি এবং দেশের জনগণের লুণ্ঠিত অর্থ জনগণকে ফেরত দিতে লুটেরাদের বাধ্য করি।
অপর এক প্রস্তাবে বলা হয় ক্ষমতাসীনদের ক্ষমতার দ্বন্দ্বে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। গণতল্লাশী, গণগ্রেফতার এবং গ্রেফতার বাণিজ্যে নাকাল দেশবাসী। প্রস্তাবে জনগণকে শাসকগোষ্ঠীর এই ক্ষমতার খেলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ