শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি’র অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হবে : ওবায়দুল কাদের
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি’র অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হবে : ওবায়দুল কাদের
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি’র অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হবে : ওবায়দুল কাদের

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৮মি.) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার রায়ের মাধ্যমে রাজনৈতিক সংকট ঘনীভূত হল না বরং বিএনপি’র অভ্যন্তরীণ সঙ্কট ঘনীভূত হবে, সেটির লক্ষণ আমরা টের পাচ্ছি।

তিনি আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাসে বিআরটিএ প্রকল্প ও চোর লেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলা সরকার করেনি, হস্তক্ষেপও নেই। বেগম জিয়া যদি নিয়মিত হাজিরা দিতেন তবে এ মামলার অনেক আগেই রায় হয়ে যেত। এখন তিনি নিজেই দেরী করে নির্বাচনকে সামনে রেখে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এজন্য বেগম জিয়া ও তার বিজ্ঞ আইনজীবীরা দায়ী।

সাজা হওয়ার পর খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আজকে বেগম জিয়ার অনুপস্থিতিতে কাকে দায়িত্ব দেয়া হল যার আগে ৭ বছরের সাজা হয়েছে, তিনি দন্ডিত ব্যক্তি, অপরাধী হিসেবে দন্ডিত। মানি লন্ডারিংয়ে তিনি দন্ডিত ব্যক্তি। আর এ মামলায় তার ২ কোটি টাকা জরিমানা সহ ১০ বছরের সশ্যম কারাদন্ড হয়েছে।

বিএনপি ৭ ধারাটা কেন তাদের গঠণতন্ত্র থেকে তুলে দিয়েছে, তা এখন তো পরিস্কার। দুর্নীতিবাজ তাদের নেতা হতে কোন বাধা নেই এবং বেগম জিয়া তার অনুপস্থিতিতে যাকে দায়িত্ব দিলেন তিনি দুর্নীতির অভিযোগে দন্ডিত এবং একবার না সর্বশেষ বেগম জিয়ার সঙ্গে তারেক রহমান দন্ডিত।

এই রায় ঘোষণার আগে তারা তড়িঘড়ি রাতের অন্ধকারে তারা এক কলমের খোচায় তাদের (বিএনপি)’র গঠণতন্ত্রের ৭ ধারা তারা বিসর্জন দিল, নির্বাসনে পাঠাল। এ ধারা এটাই প্রমাণ হয় যে, এখন ৭ ধারা চলে যাওয়াতে দুর্নীতিপরায়নের বিএনপি নেতা হতে আর কোন অসুবিধা নেই, যে কোন দুর্নীতিবাজ বিএনপির নেতা হতে পারে এবং তারা ৭ ধারা তুলে দিয়ে সেই স্বীকৃতি দিয়েছে। তার প্রমাণ, সর্বশেষ তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা।

এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, প্রকল্প পরিচালক সানাউল হক, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)