শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কাভার্ডভ্যান চাপায় ফুয়াং ফুডের ম্যানেজার নিহত
কাভার্ডভ্যান চাপায় ফুয়াং ফুডের ম্যানেজার নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় মটরসাইকেল আরোহী ফুয়াং ফুডের ম্যানেজার নিহত হয়েছে। নিহতের নাম মো. খাইরুল ইসলাম (৪০)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা এলাকার মৃত মঞ্জুর রহমানের ছেলে। খাইরুল গাজীপুর সদর এলাকার ফুয়াং বেভারেজ ফুড প্রোডাক্টস ফ্যাক্টরীর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হাসান ও কারখানার কর্মকর্তা মো. হাসান মামুন জানান, ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে খাইরুল গাজীপুরের কারখানা হতে মোটরসাইকেল যোগে নেত্রকোনার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুরস্থ মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় পৌঁছলে ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে মহাসড়কের উপর ছিটকে পড়ে খাইরুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানসহ চালক পালিয়ে যায়।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন