সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন
বিশ্বনাথে খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০২মি.) সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা হবে। আগামী দিনে সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলী গুম রয়েছেন। সরকার আজও তার কোনো সন্ধান দিতে পারেনি। অবিলম্ভে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার জোরদাবী জানান।
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা প্রদান ও কারাগারে প্রেরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবাবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হাফিজ আরব খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, আবদুল মুমিন মামুন মেম্বার, উপজেলা শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, আবদুর রহমান খালেদ ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক একে রাজু।





ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে