সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপি ও আইনজীবী ফোরাম এর মানববন্ধন
খাগড়াছড়িতে বিএনপি ও আইনজীবী ফোরাম এর মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) বিএনপি‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খাগড়াছড়ি জেলা বিএনপি ও আইনজীবী ফোরাম।
আজ সোমবার ১২ ফেব্রুয়ারী খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যেগে সকাল ১১টায় আদালত সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ প্রমূখ।
এ সময় বক্তাগন অভিযোগ করেন, বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রাখার শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার বাঁধা দিচ্ছে। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে সারা দেশকে কারাগারে পরিণত করেছে। কিন্তু গ্রেফতার-নির্যাতন বিএনপি‘র শান্তিপূর্ণ প্রতিবাদ বন্ধ করতে পারবে না। বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরবে না।
অপর দিকে কারারুদ্ধ বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সকালে জেলা বার এসোসিয়েশনের সামনে আয়োজিত মানববন্ধন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বেদারুল ইসলাম, জেলা বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও এ্যাডভোকেট কবীর হোসেন প্রমূখ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১