শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের ৪র্থ সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের ৪র্থ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের ৪র্থ সভা অনুষ্ঠিত

---ষ্টাফ রিপোর্টার :: আজ ১২ ফেব্রুয়ারি  সোমবার রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি  মো. আনোয়ারউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, বোমাং সার্কেল চীফ উ চ প্রু, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান কংজুরী চৌধুরী কাজে ব্যস্ত থাকায় সভায় যোগদান করতে পারেননি বলে কমিশন সূত্রে জানা গেছে। বৈঠকটি প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার-উল হকের মেয়াদ গত ৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে শেষ হয়েছিল। গত ১১ ডিসেম্বর ২০১৭ সরকার বিচারপতি আনোয়ার-উল হকের চুক্তির মেয়াদ আরো তিন বছরের জন্য বৃদ্ধি করেছে। নতুন নিয়োগ পাওয়ার পর আজ এক সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ১৬ জানুয়ারি ২০১৭ বান্দরবান জেলার সার্কিট হাউজে তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার এক বছর পর এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের বিধিমালা প্রণয়ন, শাখা অফিস স্থাপন, কমিশনের জনবল নিয়োগ, প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা, বিরোধ নিষ্পত্তির আবেদন সংশোধনের সুযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বলে কমিশন সূত্রে জানা গেছে।
সভা শেষে ব্রিফিংকালে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ার-উল হক বলেছেন, ‘ভারত প্রত্যাগত শরণার্থীদের ভূমি প্রদানের মাধ্যমে ভূমি কমিশনের কাজ শুরু করবো। এছাড়া রাঙামাটি ও বান্দরবানের দ্রুত দুটি শাখা অফিস খোলা হবে।’
এছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা ভূমি কমিশনের বিধিমালা প্রণয়ন করা জরুরী বলে মন্তব্য করে বলেন, প্রবিধান প্রণয়ন না হলে কাজ দ্রুত এগিয়ে নেওয়া যাবে না। এছাড়া ভূমি কমিশনকে দ্রুত কার্যকর করতে লোকবলও নিয়োগ দিতে হবে।





আর্কাইভ