শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ত্রিমুখী সংঘর্ষে আহত-৩ (ভিডিওসহ)
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ত্রিমুখী সংঘর্ষে আহত-৩ (ভিডিওসহ)
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ত্রিমুখী সংঘর্ষে আহত-৩ (ভিডিওসহ)

---ষ্টাফ রিপোর্টার :: (১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.০৩মি.) গতকাল সোমবার ১২ ফেব্রুয়ারি ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি),রাঙামাটি ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুপায়ন চাকমা(১৮) আহত হয়। পরে এঘটনা শহরের কলেজ গেইট ও হ্যাপিমোড় ছড়িয়ে পড়ে। রাঙামাটি জেলা ছাত্রলীগের এক নেতাকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ করে । এ অভিযোগে সোমবার বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া আজ মঙ্গলবার হরতালের ডাক দিয়েছে রাঙামাট জেলা ছাত্রলীগ।

রাঙামাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার অভিযোগ, রাঙামাটি স্টেডিয়ামে ফুটবল খেলে সুপায়ন বাসায় ফিরছিল পথে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি’র কয়েকজন কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় কলেজ গেইট এলাকায় ছাত্রলীগ সড়ক অবরোধ করে রাখে পুলিশ এই সড়ক অবরোধ সরাতে গিয়ে লাঠি চার্জ করে পুলিশ, এতে পথচারি শফিকুল ইসলাম(৩৫) ও শারিরীক প্রতিবন্ধী বিপ্লব মজুমদার(২০)আহত হয়।

হামলার পর ছাত্রলীগের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচিতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া পুলিশের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

আহতদের রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সুপায়ন চাকমা(১৮) ও শফিকুল ইসলাম(৩৫)কে রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতীষ চাকমা অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনার সাথে পাহাড়ী ছাত্র পরিষদের কোন সদস্য জড়িত ছিল না। বস্তুত পিসিপি’র কোন সদস্য উক্ত খেলায় অংশগ্রহণও করেনি কিংবা সেসময় স্টেডিয়াম এলাকায়ও উপস্থিত ছিল না।

রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, খেলা নিয়ে দুই পক্ষের মারামারি হয়। পরে উত্তেজনা শহরে ছড়িয়ে পড়ে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এঘটনায় গতকাল ১২ ফেব্রুয়ারি সোমবার ৭.৪৫ মিনিটে রাঙামাটি কোতয়ারি থানার এসআই শিবুপ্রসাদ দাশ বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের অজ্ঞাত নামা ৪০০-৫০০ জন নেতাকর্মীদের আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং : ০৫ তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮ ইংরেজি বিষয়টি সিএইচটি মিডিয়াকে নিশ্চিত করেন রাঙামাটি কোতয়ালি থানার ডিউটি অফিসার এএসআই অঞ্জন দে।

এদিকে আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাঙামাটি জেলা ছাত্রলীগের ডাকা হরতাল পালিত হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)