শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রলীগের তান্ডবে সাংবাদিক সত্রং চাকমা হামলার শিকার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রলীগের তান্ডবে সাংবাদিক সত্রং চাকমা হামলার শিকার
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ছাত্রলীগের তান্ডবে সাংবাদিক সত্রং চাকমা হামলার শিকার

---ষ্টাফ রিপোর্টার :: (১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.০১মি.) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের একটি গ্রুপের হাতে মারাত্মক আহত হয়েছেন সমকালের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা। তিনি বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুপায়ন চাকমা (১৮) গতকাল ১২ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুটবল খেলার পর ফিরছিলেন। পথিমধ্যে তাকে কারা মারধর করে রেখে যায়। ছাত্রলীগের দাবি, এটা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)’র কাজ।

এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতীষ চাকমা অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনার সাথে পাহাড়ী ছাত্র পরিষদের কোন সদস্য জড়িত ছিল না। বস্তুত পিসিপি’র কোন সদস্য উক্ত খেলায় অংশগ্রহণও করেনি কিংবা সেসময় স্টেডিয়াম এলাকায়ও উপস্থিত ছিল না।

সাংবাদিক সত্রং চাকমা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন শহরের বনরুপা’র আলিফ মার্কেট এলাকায়। ততক্ষণে রাঙামাটি শহরজুড়ে ছাত্রলীগ তাণ্ডব শুরু করে দিয়েছিল। সাংবাদিক সত্রং চাকমা জানিয়েছেন, ভাঙচুরে মত্ত একটি গ্রুপের ছবি তুলছিলেন তিনি। তখন প্রথমে তার মাথায় ঢিল ছোঁড়া হয়। মোটর সাইকেলে বসেই ছবি তুলছিলেন সাংবাদিক সত্রং চাকমা। কতিপয় যুবক এসে সাংবাদিকের মোটর সাইকেলটি মাটিতে ফেলে দেয় এবং তাকে মারধর করে।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন। তক্ষণি হাসপাতালে যাওয়া সম্ভব ছিল না। কারণ ছাত্রলীগের দখলে রাঙামাটি শহর। পরে রাত নয়টার দিকে স্থানীয় সাংবাদিকদের দু-একজন সাংবাদিক সত্রং চাকমাকে হাসপাতালে নিয়ে আসে। সাংবাদিক সত্রং চাকমা’র মাথার আঘাত থেকে কোনো রক্তক্ষরণ হয়নি। তবে সাংবাদিক সত্রং চাকমা বমি করেছেন, ফলে ডাক্তাররা আশঙ্কা করছেন, ভেতরে রক্তক্ষরণ হচ্ছে কিনা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)