শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

---ষ্টাফ রিপোর্টার :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) রাঙামাটি পার্বত্য জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে নানামুখী ই-সেবার সাথে পরিচিত করতে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে ই-সেবা প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন এর উদ্যোগে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ৩দিন ব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যাডিং মেলা-২০১৮’ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে গত এক দশকে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে। শিক্ষার্থীরা হয়তো জানেন দোয়েল ল্যাপটপ, পিপিলিকা, বিজয় - এগুলো বাংলাদেশী উদ্ভাবকরা উদ্ভাবন করেছেন। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে এবং অচিরেই এই সংখ্যা বাড়বে।”
তিনি আরো বলেন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের উপযোগিতা এবং উপকারিতা অনেকে সেগুলো এখন উপভোগ করতে পারছে এবং সেগুলোকে ব্যবহার করতে পারছি।
এছাড়াও ই-সেবার প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র ও অনলাইনের ফি জমা দিতে পারছে। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, চাইলেই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের প্রয়োজন মত টাকা পয়সা সংগ্রহ করতে পারেন। এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল।
উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, “আমরা আর্টিফিশিয়াল ইন্টিলিজেল্সের নাম শুনেছি। অনেকে টিভিতে আমরা সোফিয়ার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে কথা বলতেও দেখেছি। এগুলো হচ্ছে এক একটা ডিজিটাল উদ্ভাবনী। আমাদের বাংলাদেশে যারা আছেন তারাও অনেক উদ্ভাবন করেছেন। ইতোমধ্যে আমার সবচাইতে আশার বিষয় হচ্ছে, আমার সামনে যারা বসে আছেন তাদের মধ্যে অনেক প্রতিভা আছে।”
উপাচার্য নতুন প্রজন্মকে তাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকাশ করে নিজের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।
তিনি আরো বলেন, “বর্তমানে যে প্রজন্মের সাথে আছি নতুন প্রজন্ম, তাদেরকে বলা হচ্ছে লাকি জেনারেশন। ভবিষ্যতে তারাই বাংলাদেশকে ২০৪১ সালে সোনার বাংলায় উন্নত দেশে উন্নীত করার জন্য কাজ করে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, তোমাদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা সোনার বাংলাকে গড়ে তুলবো।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যে প্রাথমিক স্টেজগুলো আছে তার মধ্যে অন্যতম হলো আমাদেরকে মানসিকভাবে এবং প্রাত্যাহিক জীবনে ডিজিটাল হতে হবে।
তিনি বলেন, “প্রযুক্তির মাধ্যমে জনসেবা সুন্দরভাবে কম সময়ে, কম খরচে মানুষের মধ্যে পৌছে দিতে হবে। তার জন্য প্রয়োজন উদ্ভাবন। এই সেবা সমূহকে সহজ করার জন্য যে উদ্ভাবনী প্রচেষ্টা সেগুলোকে এনকারেজ করার জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় এই ফেব্রুয়ারী মাসে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।”
তিনি আরো বলেন, “একই সাথে আমরা আরেকটি উদ্ভাবনী রেখেছি জেলা ব্যান্ডিং। আমাদের জেলা ব্র্যান্ডিং হলো কাপ্তাই লেক। কাপ্তাই লেককে কেন্দ্র করে এই জেলার সকল অর্থনৈতিক কর্মকান্ড কৃষি, সবকিছুই চলে আসছে দীর্ঘকাল যাবৎ। কাপ্তাই লেককে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে না পারি এটাকে যদি সংরক্ষণ করতে না পারি দূষণমুক্ত রাখতে না পারি তাহলে রাঙামাটির অর্থনীতি, রাঙামাটির সৌন্দর্য্য, রাঙামাটির সকল কিছু বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে।
তিনি কাপ্তাই লেককে একটি অন্যতম সুন্দর এলাকা এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলের প্রচেষ্ঠা ও সহযোগিতা কামনা করেন।
তিনি একই সাথে এই ডিজিটাল মেলার মাধ্যমে সারা বাংলাদেশের তরুণ উদ্ভাবক যারা আছে তাদের উদ্ভাবনী প্রয়াস আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এইচ. কে. এম জাহাঙ্গীর হোসেন,জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মঈনুল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. শফি কামাল।
এই ‘ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যাডিং মেলা-২০১৮’ উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে জিমনেসিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)