শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে পুলিশ কর্মকর্তার বাড়ি জবর দখলের চেষ্টা
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে পুলিশ কর্মকর্তার বাড়ি জবর দখলের চেষ্টা
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে পুলিশ কর্মকর্তার বাড়ি জবর দখলের চেষ্টা

---পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭মি.) দিনাজপুরের পার্বতীপুরে শহীদ মাহবুব সেনা নিবাস এলাকার এক পুলিশ অফিসারের বাড়ি জবর দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী জনৈক মাহফুজুর রহমান ও তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী। এ অভিযোগ বাংলাদেশ পুলিশ বাহিনীর উপ-পরিদর্শক রাসেল মাহমুদ সরকারের।
গতকাল শনিবার দুপুরে সরেজমিন উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের শহীদ মাহবুব সেনানিবাস পার্শ্ববর্তী খোলাহাটি ধোপাকল (বালাপাড়া) এলাকায় গিয়ে দেখা যায়, সেখনকার ৯নং ওয়ার্ডে ধোপাকল মৌজার ২২৪/২৪০ নং খতিয়ান, ১৪৯ দাগে মোট জমির পরিমান ১ দশমিক ৬২ একর। ইতোপূর্বে বিভিন্ন সময়ে ওই জমির মধ্যে দশমিক ৯১ একর জমি ক্রয় করেন রাসেল মাহমুদের বাব-মা। তারও কিছু পরে জনৈক মাহফুজুর রহমানসহ আরও ১৭ ব্যক্তি অবশিষ্ট জমি ক্রয় করেন। তার মধ্যে মাহফুজুর রহমান দশমিক ১৫ একর জমি ক্রয় করে সেখানে গাছপালা লাগিয়ে ভোগ দখল করছেন। অন্যরাও বাড়িঘর ও প্রাচীর তুলে নিজ নিজ জমি ভোগ দখলে রেখেছে। বর্তমানে এ এলাকার জমির দাম বহুগুন বৃদ্ধি পাওয়ায় এসব জমির উপর প্রভাবশালীদের নজর পড়ে। শুরু হয় জমি জবর দখলের প্রতিযোগীতা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এলাকার জমি কেনাবেচায় মধ্যসত্বভোগী (দালাল) বাসেদ, মাজেদ, মজিদ, ওয়াজেদ ও খায়রুলকে নিয়ে নতুন খেলায়-নামে মাহফুজুর রহমান। তিনি দাবী করেন, তার জমি থেকে প্রধান সড়কে যাওয়ার জন্য ৮ফুট প্রশস্ত রাস্তা করার মত যায়গা ছেড়ে না দিলে তিনি রাসেল মাহমুদের পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তা বানাবেন। না হলে প্রাচীর ভেঙ্গে ওই স্থানে তার ক্রয়কৃত ১৫শতক জমির দখল বুঝে নিবেন। এ ব্যাপারে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে রাসেল মাহমুদকে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ নিয়ে পার্বতীপুর মডেল থানায় রাসেল মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজীসহ একাধিক হয়রানী মূলক মামলা করে মাহফুজুর রহমান। এসব মামলায় রাসেল মাহমুদের মা-বাবা, পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুবান্ধবদের মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে প্রমান করার নানামুখী তৎপরতা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন রাসেল মাহমুদ। এ ব্যাপারে ধোবাকল বালাপাড়া গ্রামে রাসেল মাহমুদের প্রতিবেশী গৃহবধূ জান্নাতুন, হাসনা বেগম ও আলহাজ্জ্ব আব্দুল বাতেন জানান, প্রায় ২২ বছর আগে মাহফুজুর রহমান ১৪৯ দাগে দশমিক ১৫ একর জমি ক্রয় করেন। বর্তমানে নিজের সুবিধামত দুই জায়গা মিলে দশমিক ১৫একর জমি দাবী করায় বর্তমান বিরোধের সৃষ্টি হয়েছে। মাহফুজুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তবে রাসেল মাহমুদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়েরের কথা তিনি স্বীকার করেছেন।





দিনাজপুর এর আরও খবর

৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

আর্কাইভ