শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় বৌদ্ধ শ্মশানে লাশ দাফনে বাঁধা : প্রতিপক্ষের হামলায় আহত ১
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় বৌদ্ধ শ্মশানে লাশ দাফনে বাঁধা : প্রতিপক্ষের হামলায় আহত ১
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় বৌদ্ধ শ্মশানে লাশ দাফনে বাঁধা : প্রতিপক্ষের হামলায় আহত ১

---

পলাশ বড়ুয়া::কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের শ্মশানে লাশ দাফনের ঘটনাকে কেন্দ্র করে দুবৃত্তরা হামলা চালিয়েছে। তাদের হামলায় রন্টু বড়ুয়া (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়।  মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ গ্রামে ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, ১৭ বিজিবির ক্যাম্প কমান্ডার বারেক, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং গ্রামের কেন্দ্রীয় প্রাচীন বৌদ্ধ মহাশ্মশানটি বৌদ্ধ সম্প্রদায় দীর্ঘদিন ধরে মৃতদেহ সমাধিস্থ করে আসছে। ইত্যবসরে তাদের প্রায় ৩ শত বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্মশানটির উপর স্থানীয় ভুমি দস্যু জাফর মিয়ার পুত্র মাহমুদুল হকের লুলোপ দৃষ্টি পড়ে। এক পর্যায়ে শ্মশানের উপর দিয়ে চলাচলের রাস্তা নেওয়ার চেষ্টা করলে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন এতে বাঁধা প্রদান করেন। পরে বিষয়টি মিমাংসা করার জন্য স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন সহ একাধিক বার বৈঠক করে সমাধানের চেষ্টা করেন এবং শ্মশানের চারদিকে বাউন্ডারী ওয়াল নির্মানের পরামর্শ দেন। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বৌদ্ধ মহাশ্মশানের পবিত্রতা রক্ষা করতে কোন মতেই শ্মশানের উপর দিয়ে যাতায়াতের রাস্তা যেতে দেবে না। তারপরও ভূমিদস্যু জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের মৃত মোখলেছ মিয়ার ছেলে জাফর আলম ও তার ছেলে মাহমুদুল হকের নেতৃত্বে মৃত আলী আহমদের ছেলে মোঃ খলিলুর রহমান, মোহাম্মদ আলমের ছেলে আজিজুল হক (২৫), দানু মিয়ার ছেলে মোঃ হেলাল (২৩) ও ইউছুপ আলী সহ ১০/১২ জনের একদল র্দুবৃত্ত গায়ের জোরে প্রভাব বিস্তার করে বৌদ্ধ সম্প্রদায়ের শ্মশানের পবিত্রতা নষ্ট করে। এতে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন উর্ধ্বতন প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চালান। এত কিছুর পরও ভূমিদস্যুরা বৌদ্ধ সম্প্রদায়ের শ্মশানের জায়গাটি জোর পূর্বক দখলে নিতে মরিয়া হয়ে গতকাল মঙ্গলবার স্থানীয় মৃত মেঘরাজ বড়–য়ার ছেলে শারদা বড়–য়ার মৃতদেহ সমাধিস্থ করতে গেলে উল্লেখিত সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে মৃতদেহ দাফনে বাঁধা প্রদান করে।

এমনকি মৃতদেহ দাফনের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করার পরও মৃতদেহটি নিয়ে টাঁনা হেছড়া করে। এতে লাশটিকে অপমান করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পর পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ওসি তদন্ত হাবিবুর রহমান, বিজিবির ক্যাম্প কমান্ডার বারেক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কেউ অসৎ উদ্দেশ্যে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সম্প্রীতি নষ্টের পাঁয়তারা কিংবা ষড়যন্ত্র করা হলে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। উখিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে চাইলে সকলের সহযোগিতায় তা প্রতিরোধ করা হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের দীর্ঘদিনের মৃতদেহ সৎকারের স্থান এ শ্মশান। শ্মশানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।





কক্সবাজার এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)