শিরোনাম:
●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা ●   কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ●   আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা ●   আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার ●   এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা ●   খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা ●   আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার ●   প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ ●   কাপ্তাইয়ে সরস্বতী পূজা পালন ●   কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক ●   জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
রাঙামাটি, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » উন্নয়ন থেকে বঞ্চিত সিলেটের পশ্চিম নিশ্চিন্ত বিদ্যালয়
প্রথম পাতা » প্রধান সংবাদ » উন্নয়ন থেকে বঞ্চিত সিলেটের পশ্চিম নিশ্চিন্ত বিদ্যালয়
বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নয়ন থেকে বঞ্চিত সিলেটের পশ্চিম নিশ্চিন্ত বিদ্যালয়

---সিলেট প্রতিনিধি :: (১৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মি.) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউপির পশ্চিম নিশ্চিন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে কোন রকমে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন শিক্ষকরা।

১৯৭২ সালে ৩১ শতক জমির উপর প্রতিষ্টিত এ স্কুলটি ১৯৯১-৯২ সালে প্রথম অাধাপাকা একটি ভবন তৈরী হয়। এরপর আর কোন ভবন তৈরী হয়নি। আর আদৌ হবে কি তা কতৃপক্ষের কেউ বলতে পারছেন না।

অনুসন্ধানে জানা যায়, স্কুলে শিক্ষক পদ সংখ্যা ৫ জন থাকলে সেখানে আছেন মাত্র তিনজন । দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক পদ খালি রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কোন রকম পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চলছে। বর্তমানে কর্মরত আছেন ৩ জন। পুরুষ শিক্ষক ২ জন আর মহিলা শিক্ষিকা ১ জন। ছাত্র ছাত্রী প্রাায় ৮৫ জনের মতো। তবে নতুন বছরে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে পারে বলে শিক্ষকদের আশ্বাস।

প্রাক প্রাথমিকের দায়িত্বে রয়েছেন ফজলুল হক আর সহকারি শিক্ষক শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনরকম পাঠদান কার্যক্রম অব্যাহত রাখলেও শিক্ষক সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। আর এদিকে সেলিনা ইয়াসমিন নামের একজন শিক্ষিকা ডেপুটেশনে ২০১৩ সালে সিলেট সদর থানার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। কিন্তু এই শিক্ষিকা অফিসিয়ালি কর্মরত বেতন পাচ্ছেন এ স্কুলের।

এদিকে স্কুল শিক্ষিকা সেলিনা ইয়াসমিনের সাথে টেনিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অসুস্থ থাকার কারনে আমার বাড়ির পাশে স্কুলে বর্তমানে চাকরি করতেছি, সেখানে স্থায়ী করনের আবেদন করেছি। আমার কিডনি সমস্যার কারনে ডাক্তার বলেছে খুব বেশি জার্নি না করতে। সেই বিষয়ে আমরা গোলাপগঞ্জ শিক্ষা অফিসকে অবগত করেছি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম বলেন, আমরা খুবই কষ্টের মধ্যে ক্লাস করাচ্ছি, মাত্র তিনজন শিক্ষক কিভাবে একটি বিদ্যালয়ের ক্লাস করাতে পারে। তাছাড়া স্কুলে বাউন্ডারি থাকলে ও গেইট, ওয়াসরুম, বাথরুম নেই এমনকি নেই একজন নৈশ্য প্রহরী।
আসলে আমাদের স্কুল উন্নয়ন থেকে একে বারেই বঞ্চিত। তিনি বলেন আমাদের স্কুলের শিক্ষার মান খুবই ভাল, বাচ্ছাদের ভাল পড়ানোর জন্য সকল প্রকার চেষ্টা করে যাচ্ছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহির উদ্দিন বলেন, স্বাধীনতার এক বছর পরেই আমাদের এই স্কুল স্থাপিত হলেও এখন পর্যন্ত কোন উন্নত, আধুনিক বিদ্যালয়ে রুপান্তরিত হতে পারেনি আমাদের এই বিদ্যানিকেতন। বিদ্যালয়ের একটি ভবনের খুবই প্রয়োজন। এখন অধাপাকা যে ভবনটি আছে তার টিনসেডে পানি পরে, আমরা কয়েকদিন আগে সরকারীভাবে অল্প কিছু টাকা দিয়ে সামান্য কয়েকটি টিন পরিবর্তন করেছি, কিন্তু এখন সামান্য একটু বৃষ্টি হলে টিন দিয়ে পানি পড়ে এবং শিশুদের বই, খাতা বিজে যায়। তাছাড়া আর ও বিভিন্ন সমস্যা নিয়ে আছি আমরা এই স্কুলে। তাই আমি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি।

এদিকে এলাকার বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন আহমদ বলেন, আমাদের  গ্রামের একটি মাত্র স্কুল হচ্ছে পশ্চিম নিশ্চিন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের অনেক স্বপ্ন এই বিদ্যালয় নিয়ে। বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের স্বপ্ন বাস্তবায়নে স্কুলের সমস্যা গুলো সমাধান করা হোক।





প্রধান সংবাদ এর আরও খবর

শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক ১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)