বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে কোটি টাকা মুল্যের হেরোইনসহ চালক আটক
সিরাজগঞ্জে কোটি টাকা মুল্যের হেরোইনসহ চালক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭মি.) সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে কোটি টাকা মুল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসের চালক মো. ডালিমকে (৩৫) আটক করা হয়। বুধবার গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ যাত্রবাহী বাসে অভিযান চালিয়ে হিরোইন বাস ও চালককে আটক করা হয়। আটকৃত বাস চালক ডালিম চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলর্সের চালকের ব্যাগ থেকে দুই টি চিপস্’র প্যাকেট ও ৮টি পলিপ্যকের থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। বাস ও চালক ডালিম পুলিশ হেফাজতে রয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় মামলার দায়ের হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩