শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশের বিভিন্ন স্থানে নারী দিবস পালিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশের বিভিন্ন স্থানে নারী দিবস পালিত
বৃহস্পতিবার ● ৮ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বিভিন্ন স্থানে নারী দিবস পালিত

---পার্বতীপুর প্রতিনিধি :: (২৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩২মি.) শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা- “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্ম জীবন ধারা” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিস ও উপজেলা আজ সকাল ১০টায় একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি , উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহী প্রমুখ। এসময় বক্তারা নারী দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন। এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মহালছড়িতে হিল উইমেন্স ফেডারেশন এর নারী নির্যাতন বিরোধী বিক্ষোভ সমাবেশ
---মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে নারী নির্যাতন বিরোধী প্রতিরোধ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন। ৮ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি দুরছড়ি মূখ পাড়া থেকে শুরু হয়ে বাস টার্মিনাল হয়ে ঘুরে এসে বাবুপাড়াতে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইছামনি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধি রতন স্মৃতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিপি চাকমা, মাইসছড়ি এলাকার মহিলা কার্বারী মল্লিকা চাকমা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতন ব্যাপকহারে বেড়ে গেছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটছে।
বক্তারা আরো বলেন, অপারেশন উত্তরণের নামে সেনাশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা জারি থাকায় পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন ক্রমাগত বেড়ে চলেছে।
বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নারী দিবস পালন করা হয়। বাংলাদেশেও সরকারীভাবে দিবসটি পালন করা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যখন আমরা নারী দিবস পালন করতে যাই তখন সেনাবাহিনী-পুলিশ বাধা দিয়ে, লাঠিচার্জ ও নেতাকর্মী আটক করে।
বক্তারা বলেন, ১৯৯৬ সালে কল্পনা চাকমাকে অপহরণকারী এবং সাম্পতিকালে রাঙামাটির বিলাইছড়িতে দুই মারমা বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়নকারীদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। ফলে এসব অপরাধীরা অতি উৎসাহী হয়ে চাকমা রাণী ইয়েন ইয়েনকেও শারীরিকভাবে লাঞ্ছিত ও হাসপাতাল থেকে নির্যাতিত দুই বোনকে অপহরণ করার সাহস পেয়েছে।
বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বিলাইছড়ির দুই মারমা বোনের ধর্ষণ-নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা এবং পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতন বন্ধ করে সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

আত্রাইয়ে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকামামমহমুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন প্রমুখ।

 বিশ্বনাথে আন্তজার্তিক নারী দিবস পালন
---বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুদকারের সভাপতিত্বে ও মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কাশমীর সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ বর্মন, উপজেলা প্রকল্প সম্বনয়কারী মোছাব্বের রহমান প্রমুখ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)