মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » কাপ্তাই রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব
কাপ্তাই রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব

কাপ্তাই প্রতিনিধি:: ২২ সেপ্টেম্বর :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই উপজেলা সংসদের উদ্দ্যেগে রবিন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব ও সম্মাননা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদীচী কাপ্তাই উপজেলা সংসদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও দুলাল চন্দ্র সুত্র ধর, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিজয় ধর। বক্তব্য রাখেন, জয়ন্তী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এম জাহাঙ্গীর আলম, আহ্বায়ক জয়সীম বড়ুয়া ও উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই সংসদের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।
সভার পূর্বে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গীত শিল্পী রাজেশ সাহা, প্রদীপ মল্লিক, বিপুল বড়ুয়া, পিয়াল বড়ুয়া, রওশন শরীফ তানি, প্রিয়া বড়ুয়া, সুমনা তনচংগ্যা, রফিক আশিকী সংগিত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সভাশেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কাপ্তাইয়ের সাংবাদিক কাজী মোশারফ হোসেন এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ফনীন্দ্র লাল ত্রিপুরাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আপলোড :২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১৭ মিঃ





পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি