সোমবার ● ১২ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের দুই দম্পতি ছিলেন নেপালে বিধ্বস্ত বিমানে
গাজীপুরের দুই দম্পতি ছিলেন নেপালে বিধ্বস্ত বিমানে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) নেপালে ত্রিভুবন বিমানবন্দরে আজ ১২ মার্চ সোমবার দুপুরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের ফারুক ও মেহেদী হাসান দম্পতির পাঁচ সদস্য।
তাদের ভাগ্যে কি ঘটেছে এখনও জানতে পারেনি তাদের পরিবার। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন তারা।
বিমানে থাকা পাঁচ সদস্য হলেন, উপজেলার নগরহাওলা গ্রামের মৃত শরাফত আলীর ছেলে ফারুক আহমেদ (৩২), তার স্ত্রী আলমুন নাহার এ্যানি (২৫), তাদের একমাত্র সন্তান প্রেয়সী (৩), নগরহাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান অমিও (৩৩) ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা আক্তার (২৫)।
ফারুক পেশায় একজন ফটোগ্রাফার। মেহেদী হাসান পেশায় ব্যবসায়ী ছিলেন। ফারুক ও মেহেদী হাসান সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। উভয় পরিবারই ভ্রমণের উদ্দেশে নেপাল যাচ্ছিলেন বলে নিশ্চিত করেছেন তার বন্ধু ফরহাদ হক।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত