শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ‘বাঁচতে শেখা’র ত্রৈ-মাসিক সভা
গাজীপুরে ‘বাঁচতে শেখা’র ত্রৈ-মাসিক সভা

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি::
গাজীপুরে এনজিও ‘বাঁচতে শেখা’র প্রোমোটিং লোকাল জাস্টিস থ্রু কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের উদ্যোগে চলমান মামলার পরিস্থিতি সম্পর্কে ত্রৈ-মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
১১ ডিসেম্বর শুক্রবার সকালে গাজীপুর জেলা জজ কোর্টের আইনজীবী বারে সভাটি অনুষ্ঠিত হয়৷
সভায় উপস্থিত ছিলেন বাঁচতে শেখা’র লিগ্যাল এইড অফিসার ইনচার্জ আহসান উজ-জামান, এডভোকেট আসমা খানম, কাইয়ুম, খালেকুজ্জামান, রোকসানা খানম, রাজিয়া সুলতানা ও মতিয়ার রহমান প্রমুখ৷
এসময় মেডিয়েশন কমিটির স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন৷
বাঁচতে শেখা সংস্থাটি গ্রামে পিছিয়ে পড়া নির্যাতিত, বঞ্চিত ও অবহেলিত দরিদ্র নারীর সার্বিক উন্নয়নে গাজীপুর জেলার ৬টি উপজেলার ৪৪টি ইউনিয়নে কাজ করে যাচ্ছে ৷
ইউকে এইড’র আর্থিক ও সিএলএস, ঢাকার সার্বিক সহযোগিতায় গাজীপুরে বাঁচতে শেখা’র মাধ্যমে ১১ জন আইনজীবী ৬টি মামলা পরিচালনা করছেন৷ সভায় আইনজীবীসহ বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন৷





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন