শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » মায়ের কোলেই জীবনের মূল শিক্ষা : শিল্পমন্ত্রী
মায়ের কোলেই জীবনের মূল শিক্ষা : শিল্পমন্ত্রী
ঝালকাঠি প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২মি.) শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এদেশের মোট জনসংখ্যার অর্ধেক কিংবা তারও কিছু অংশ বেশি হলেন নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। অপরদিকে একটি শিশু জন্মের পর থেকে মাতৃ কোলে যে শিক্ষা লাভ করবে তাই হবে জীবনের মূল শিক্ষা।
নারী যদি শিক্ষিত হয়, মা যদি শিক্ষিত হয় শিশুটি শিক্ষার আলো পাবে, নৈতিকতার আলো পাবে, সামাজিকতা শিখবে। তাই নারী সমাজকে সুশিক্ষিত করে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করে চলছেন।
গ্রামে গ্রামে উপবৃত্তি, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, মাধ্যমিক থেকে উচ্চতর শিক্ষায়ও উপবৃত্তি দেয়ারমত বিভিন্ন কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দেশকে এগিয়ে নেয়ার মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
আজ শুক্রবার সকালে ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক ও পুলিশ সুপার জোবায়েদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।





ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি