রবিবার ● ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » সংবাদকর্মীর সহায়তায় আশ্রয় পেল দৃষ্টিপ্রতিবিন্ধী
সংবাদকর্মীর সহায়তায় আশ্রয় পেল দৃষ্টিপ্রতিবিন্ধী
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৩মি.) দিনাজপুরের পার্বতীপুরে এক সংবাদকর্মীর সহায়তায় রংপুরের গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থায় আশ্রয় পেল অসহায় অন্ধ রেজিয়া বেওয়া (৬৫)। গত ৬ মাস ধরে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ৫ নং প্লাটফরমে খোলা আকাশের নীচে অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মরণাপন্ন অন্ধ রেজিয়া বেওয়ার অসহয়াত্বের বিষয়ে ব্যক্তিগত ভাবে গনমাধ্যমের সাহায্যে বিভিন্ন স্থানে যোগাযোগ করেন জাতীয় পত্রিকা দৈনিক খবরের পার্বতীপুর প্রতিনিধি সাংবাদকর্মী জাকির হোসেন। তারই প্রেক্ষিতে ৩১ মার্চ গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মারুফ কেইন বৃদ্ধাকে নিতে আসেন পার্বতীপুর। পরে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মীর মনিরুল ইসলামের সাথে পরামর্শক্রমে সাংবাদিক জাকির হোসেন ও রেলওয়ে থানার ওসি বৃদ্ধাকে সংস্থার পরিচালকের হাতে তুলে দেন। সে সময় গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক জানান এখন থেকে আমৃত্যু পর্যন্ত সংস্থা (ওল্ড হোম) তার চিকিৎসাসহ ভরণ পোষণের সকল দায়িত্ব পালন করবে। রংপুরের বদরগঞ্জ উপজেলার হাসিনা নগরে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হচ্ছে সংস্থাটি।





পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন