শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে আসামী পলায়ন : দুই পুলিশ বরখাস্ত
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে আসামী পলায়ন : দুই পুলিশ বরখাস্ত
শুক্রবার ● ৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে আসামী পলায়ন : দুই পুলিশ বরখাস্ত

---বাগেরহাট অফিস :: (২৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মি.) বাগেরহাটের চিতলমারী উপজেলা হাসপাতাল থেকে পুলিশ পাহারায় চিকিৎসাধীন এক মাদক মামলার আসামী পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ৫ এপ্রিল বৃহষ্পতিবার রাতে মাদক মামলার এজাহারভূক্ত আসামী তন্ময় মন্ডল (২০) নামে ওই যুবক কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিশ পাহারায় আসামী পালানোর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, চিতলমারী থানার কনস্টবল আব্দুর রউফ ও শওকত আলী। ৬ এপ্রিল শুক্রবার তাদের বাগেরহাট জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামী তন্ময় মন্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খড়মখালী গ্রামের প্রয়াত বলরাম মন্ডলের ছেলে। পালিয়ে যাওয়া ওই আসামীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল চন্দ্র সরকার বলেন, গত ২ এপ্রিল রাতে চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকায় পুলিশ অভিযানে যায়। পুলিশের ধাওয়ায় তন্ময় রাস্তার উপর পড়ে কোমরে ও পায়ে আঘাত পায়। পরে তার দেহ তল্লাসি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী বাদী হয়ে চিতলমারী থানায় তন্ময়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। সেখান থেকে তন্ময়কে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ পাহারায় চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তন্ময়ের বাথরুম চাপলে পুলিশ তার হাতের হাতকড়া খুলে দেয়। এসময় সে বিছানা থেকে নেমেই পাহারায় থাকা পুলিশ সদস্য শওকত আলী ও আব্দুর রউফকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে চিতলমারী থানায় মাদক ছাড়াও তিনটি চুরির মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চিতলমারী থানার কনস্টবল আব্দুর রউফ ও শওকত আলী নামে দুজনকে সাময়িক বরখাস্ত করে শুক্রবার বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক মামলার আসামী তন্ময় মন্ডলকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।





আর্কাইভ