শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » স্বামীকে বেঁধে রেখে সামনেই স্ত্রীকে বালুর চরে নিয়ে গণধর্ষণ : আটক-২
স্বামীকে বেঁধে রেখে সামনেই স্ত্রীকে বালুর চরে নিয়ে গণধর্ষণ : আটক-২
ময়মনসিংহ অফিস :: (২৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে বালুর চরে ধরে নিয়ে তার সামনেই গণধর্ষণের ঘটনায় জড়িত তরুণ মিয়া (৩০) ও আবুল বাশার (৩২) নামের দু’জনকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
আজ ৭ এপ্রিল শনিবার দুপুরে এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। তার আগে গত শুক্রবার (৬ এপ্রিল ) মধ্যরাতে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা মরিচার চর এলাকায় বালুর চরে এ ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) গোলাম মওলা এই খবরের সত্যতা নিশ্চিত করে এজাহারের বরাত দিয়ে জানান,
জামালপুরের মেলান্দহ উপজেলায় ঘটনার শিকার ওই গৃহবধূ বাড়ি। ভালুকা উপজেলার একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজে কর্মরত অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা মরিচার চরের এক যুবকের সাথে পরিচয় থেকে প্রেম পরে গত দুই মাস আগে বিয়ে করেন তারা।
গত শুক্রবার বিকেলে স্বামী-স্ত্রী একত্রে কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসার পথে রাত ১টায় দিকে এলাকার কিছু পরিচিত যুবক স্বামীকে ডেকে নিয়ে হাতে পায়ে বেঁধে গৃহবধূকে ধরে তার সামনেই উপজেলার উচাখিলা মরিচার চর এলাকার একটি বালুর চরে নিয়ে ৭ জন মিলে ধষর্ণ করে।
পরে এ ঘটনায় শনিবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনা শুনে এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে আটক করা হয়েছে। এর সাথে জড়িত সকলকে আটকের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশের অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত)।





১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু