শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এখনো পার্বত্যাঞ্চলে সেনাশাসন চলছে : সন্তু লারমা
পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এখনো পার্বত্যাঞ্চলে সেনাশাসন চলছে : সন্তু লারমা
ষ্টাফ রিপোর্টার :: (২৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু)’র সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এখনো পার্বত্যাঞ্চলে সেনাশাসন চলছে,তাই এ অঞ্চলে সাংগ্রাই, বৈসু, বিজু, এর জীবন নিরাপদ নয়। তিনি আজ ৭ এপ্রিল শনিবার বিকালে রাঙামাটি শহরের কল্যাণপুরে রাণী বিনীতা রায় পাঠাগার ও ক্লাব আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ণাধিকার নিশ্চিতকরণে লড়াই-সংগ্রাম হয়েছে। কেবল মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা নয়, তারও বহু আগে থেকেই জুম্ম জনগণের এই বিজুর জীবন সুন্দর ও নিরাপদ করতে আন্দোলন শুরু করেছিলেন। একপর্যায়ে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার পরও পার্বত্য চট্টগ্রামে উপনিবেশিক শাসন-শোষন বজায় রয়েছে। দেশের শাসকগোষ্ঠী জুম্মদের সংস্কৃতি, বিজু, সাংগ্রাই, বৈসুকে ধ্বংস করতে চায়। তাই আজকে বিজুর জীবন কেন নিরাপদ নয় সেটা গভীরভাবে বুঝতে হবে, ভাবতে হবে। বিজুর জীবন নিরাপদকরণে আমাদের করণীয় কী বা কী ভূমিকা পালন করতে হবে তা কল্যাণপুরবাসীসহ সকলকে গভীরভাবে উপলব্ধি করতে হবে।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাণী বিনীতা রায় পাঠাগার ও ক্লাব এর সভাপতি সুবীর চাকমা সুজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ সভাপতি শক্তিপদ ত্রিপুরা,মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, রাণী বিনীতা রায় পাঠাগার ও ক্লাব এর উপদেষ্টা প্রণয় খীসা ও শ্যামা প্রসাদ চাকমা ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজু উদযাপন কমিটির আহ্বায়ক কনিষ্ক চাকমা।
এসময় রাণী বিনীতা রায় পাঠাগার ও ক্লাবের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা ও আশাপূর্ণ চাকমা নৈতিক,দয়ালসুখ চাকমা ও অন্ন সাধন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজু-২০১৮ ও ১৪২৫ বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাণী বিনীতা রায় পাঠাগার ও ক্লাব জুম্মদের ঐতিহ্যবাহী খেলাধুলা, শিশু চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পী ও শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা