শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে ফাঁসাতে পাষন্ড বাবা নির্মমভাবে হত্যা করে ছেলেকে
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে ফাঁসাতে পাষন্ড বাবা নির্মমভাবে হত্যা করে ছেলেকে
বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীকে ফাঁসাতে পাষন্ড বাবা নির্মমভাবে হত্যা করে ছেলেকে

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৯মি.) ময়মনসিংহের নান্দাইলে স্ত্রীকে ফাঁসাতে এক পাষন্ড বাবা তার নিজের ছেলেকে প্রথমে বিলের পানিতে চুবিয়ে অজ্ঞান করে শেষে গলায় ছুরি চালিয়ে জবাই করে হত্যা করে। নিজের ছেলেকে নির্মম,নিষ্ঠুর ভাবে হত্যার প্রায় ৬ মাস পর ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন চন্দ্র মোদকের আদালতে গতকাল সোমবার (৯ এপ্রিল) বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুলাল মিয়া (৩৮) নামে এক পাষন্ড বাবা। এরআগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে নিজের ছেলেকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ও এই হত্যা মামলার রহস্য উৎঘাটনকারী তদন্ত কর্মকর্তা (এসআই) পরিমল চন্দ্র দাস ওই আসামির বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ২৭ অক্টোবর তৃতীয় স্ত্রী ও তার স্বজনদের ফাঁসাতে নিজের ছেলে আব্দুল্লাহ সংগ্রাম (১৪)কে হত্যা করেন নান্দাইল উপজেলার সুন্দাইল গ্রামের দুলাল মিয়া।

ঘটনার সময় আসামি নিজের ছেলেকে বাড়ির পাশে বিলে ডেকে নিয়ে যায়। তারপর বিলে নামিয়ে ছেলের ঘাড় ধরে পানির নিচে চেপে ধরে রাখে। মৃত্যু যন্ত্রণায় ধস্তাধস্তি সেইসাথে বাঁচার আকুতি জানালেও পাষন্ড বাবা ছাড়েনি তাকে। দেহ নিথর হওয়ার পর পানি থেকে তুলে মৃত্যু নিশ্চিত করতে মৃতপ্রায় ছেলের গলায় ছুরি চালিয়ে জবাই করা হয়। পরে মরদেহ বিলে ফেলে রেখে পাষন্ড বাবা দুলাল মিয়া বাড়ি চলে যায়। এ ঘটনায় তৃতীয় স্ত্রী সুফিয়া, শ্যালক শহীদুল ও শহীদুলের ভগ্নিপতি মোকসেদকে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরের দিন বিল থেকে সংগ্রামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি এসআই পরিমল চন্দ্র দাস আরও জানান, রবিবার (৮ এপ্রিল ) বিকেলে দুলালকে গ্রেফতার করা হয়। পরে গোয়েন্দা অফিসে রাতভর দুলালকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। একপর্যায়ে তৃতীয় স্ত্রী সুফিয়া ও তার স্বজনদের ফাঁসাতে নিজের ছেলেকে হত্যার বর্ণনা দেন দুলাল। দুলাল মিয়া তিনটি বিয়ে করেছেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। নিহত আব্দুল্লাহ সংগ্রাম (১৪) তার প্রথম স্ত্রী রেহেনার সন্তান এবং সে তার বাবা দুলাল মিয়ার সাথেই থাকতো। দুলাল মিয়া ও তার তৃতীয় স্ত্রী সুখিয়া আক্তারের বনিবানা হচ্ছিল না। ছেলেকে হত্যা করে স্ত্রী ও তার স্বজনদের এই মামলায় ফাঁসাতে চেয়েছিলো ধূর্ত দুলাল মিয়া।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ