শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জাতীয় » কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৩ ছাত্রকে ডিবি কার্যালয়ে নিয়ে তাঁদের চোখ-মুখ খোলা হয়
প্রথম পাতা » জাতীয় » কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৩ ছাত্রকে ডিবি কার্যালয়ে নিয়ে তাঁদের চোখ-মুখ খোলা হয়
সোমবার ● ১৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৩ ছাত্রকে ডিবি কার্যালয়ে নিয়ে তাঁদের চোখ-মুখ খোলা হয়

---অনলাইন ডিজিটাল ডেস্ক :: (৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়ককে আজ সোমবার দুপুরে আটক করেছিল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে এক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেয়। এরপর তিন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংবাদ সম্মেলন করেন।

যাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁরা হলেন নূরুল হক, রাশেদ খান ও ফারুক হোসেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আহতদের দেখতে তাঁরা তিনজন রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে যাওয়া মাত্র সাদা পোশাকের ডিবি পুলিশের কয়েকজন সদস্য অস্ত্র দেখিয়ে তাঁদের তিনজনকে মাইক্রোবাসে ওঠায়। এরপর একজনের চোখ-মুখ বেঁধে ফেলে। এ অবস্থায় ডিবি পুলিশের সদস্যরা তাঁদের বলেন, তাঁদের কাছ থেকে কিছু তথ্য নেবেন এবং ভিডিও দেখাবেন। এরপর তাঁদের গুলিস্তানে নিয়ে যান। সেখানে ডিবি পুলিশের সদস্যরা কয়েকটি গামছা কেনেন। এরপর গামছা দিয়ে তাঁদের বাকি দুজনের চোখ-মুখ বেঁধে ফেলেন। রমনায় ডিবি কার্যালয়ে নিয়ে তাঁদের চোখ-মুখ খোলা হয়। দুপুর আড়াইটার দিকে তাঁদের ছেড়ে দেয় ডিবি পুলিশ। এরপর তাঁরা ক্যাম্পাসে চলে আসেন।

আরেক যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘ডিবি পুলিশের সদস্যরা আমাদের গাড়িতে ওঠানোর সময় আরো বলেন, আমাদের ওপর নাকি বিপক্ষ গ্রুপ হামলা চালাবে। এ জন্য আমাদের নিরাপত্তার জন্য ধরে নিয়ে যাচ্ছেন।’

রাশেদ খান অভিযোগ করেন, তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ পৌরসভায়। আজ সকালে ঝিনাইদহ থানার পুলিশ তাঁদের বাড়িতে হানা দেয়। দুপুরে তাঁর বাবা নবাই বিশ্বাসকে থানায় নিয়ে যায়। সেখানে তাঁকে বিভিন্ন ধরনের গালিগালাজ করা হয়েছে। তাঁর বাবা ও তিনি জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবু পুলিশ জোর করে তাঁদের পরিবারকে জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত করার প্রমাণ করতে চাইছে।

সংবাদ সম্মেলন শেষে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাঁরা কোনো কর্মসূচির ঘোষণা দেননি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন নেতাকে আটকের ব্যাপারে ডিবি পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে আমাদের ঝিনাইদহের স্টাফ করেসপনডেন্ট মিজানুর রহমান জানিয়েছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ পৌরসভার মুরারিদহ গ্রামের মিয়াপাড়ায়। তাঁর বাবা নবাই বিশ্বাস রাজমিস্ত্রির কাজ করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নবাই বিশ্বাসের ছেলে রাশেদ খান ও পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনদের সম্পর্কে তথ্য জানতে আজ সকালে পুলিশ তাদের বাড়িতে যায়। এরপর বিকেল পৌনে ৩টায় নবাই বিশ্বাসকে ফোন করে থানায় ডেকে আনা হয়। কিছুক্ষণ কথা বলার পর স্থানীয় কাউন্সিলর বশির আহমেদের জিম্মায় বিকেল সাড়ে ৩টার দিকে নবাই বিশ্বাসকে ছেড়ে দেওয়া হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়নি, হয়রানিও করা হয়নি।

জামায়াত-শিবিরের সঙ্গে নবাই বিশ্বাস ও তাঁর ছেলে রাশেদ খানের কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা জানতে চাইলে ওসি বলেন, এ ব্যাপারে পরে জানাবেন। সূত্র : এনটিভিবিডি ডটকম





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)