মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলন
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলন
পার্বতীপুর প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৭মি.) দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কর্মীদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন করেছে আন্দোলন পরিচালনা কমিটি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিট।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কয়লাখনি গেট এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র (২৭৫ মেগাওয়াট) হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধীনে উৎপাদনকর্মী হিসেবে পূর্বে কর্মরত শ্রমিকদের নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ।
এসময় তারা বলেন আগামী ১৯ তারিখের মধ্যে আমাদের ৩য় ইউনিটের শ্রমিকদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগ প্রদানের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হলে ৩য় ইউনিটের বাঙ্গালী শ্রমিকরা ২১এপ্রিল সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করবে আল্টিমেটাম দেন। এসময় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন