শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » অর্ধযুগ অতিবাহিত হলেও ইলিয়াস আলীর জন্য অপেক্ষার প্রহর শেষ হয়নি
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » অর্ধযুগ অতিবাহিত হলেও ইলিয়াস আলীর জন্য অপেক্ষার প্রহর শেষ হয়নি
মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অর্ধযুগ অতিবাহিত হলেও ইলিয়াস আলীর জন্য অপেক্ষার প্রহর শেষ হয়নি

---হাফিজুল ইসলাম লস্কর :: অর্ধযুগ অতিবাহিত হয়ে গেছে, অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, অপেক্ষার শেষ কোথায় কেউ জানেনা, আদৌকি শেষ হবে অপেক্ষা নাকি আরো দীর্ঘায়িত হবে, তা কেউ জানে না।

বলছি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা, যার জন্য অপেক্ষায় অপেক্ষামান পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও সমর্থকরা, প্রিয় মানুষটির জন্য অপেক্ষার নিদারুণ প্রহর যেন তবু ফুরোচ্ছে না।

তার সাথে নিখোঁজ রয়েছেন গাড়িচালক আনসার আলী। গাড়িচালক আনসার আলীসহ বিএনপির সাবেক এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ হওয়ার ছয় বছর পূর্ণ হয়েছে আজ।

তবুও কেউ জানেনা কি ঘটেছে ইলিয়াস আলীর ভাগ্যে, তা এখনও সিলেট তথা বিএনপির জন্য এক রহস্য। এই দীর্ঘ সময় পরও তাঁর জন্য রয়েছে পরিবারের এবং সিলেট বিএনপির অপেক্ষা।

ইলিয়াস আলীর বৃদ্ধ মা এখনো ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তাঁর ছেলে ফিরে এসেছে। আর ইলিয়াস আলীর সাথে নিখোঁজ তার গাড়ীর ড্রাইভার আনসার আলীর মা নুরজাহান বেগম স্বপ্ন দেখেন
ছেলে ফিরে এসে অভাবের সংসারের হাল ধরবেন, এমন আশায় ছেলের অপেক্ষার প্রহর গুনছেন বৃদ্ধ জননী।

২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী। ওই সময় তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন। সিলেট-২ আসনের সাবেক এই সাংসদের সাথে একই পরিণতি বরণ করতে হয় তাঁর গাড়িচালক আনসার আলীকে।

ইলিয়াসের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে এবং আনসার আলীর বাড়ি একই উপজেলার গুমরাগাল গ্রামে। ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর অগ্নিগর্ভ হয়ে ওঠেছিল সারাদেশ। বিশেষ করে তাঁর সন্ধান দাবিতে উত্তাল ছিল সিলেট। সেই আন্দোলনে বিশ্বনাথে তিনজনসহ সারাদেশে প্রাণ হারান আটজন।

প্রথম দিকে ইলিয়াসের সন্ধান দাবিতে উচ্চকন্ঠ ও বেগবান ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আন্দোলন। সময়ের সাথে সাথে তাদের কণ্ঠস্বর মিয়মান হয়ে যায়, আন্দোলনের গতি কমে গেলেও এখনও ১৭ এপ্রিল দিনটিতে ইলিয়াসের জন্য রাজপথে কর্মসূচি পালন করা হয়। এছাড়া মিলাদ, দোয়া মাহফিলও করে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো জানা যায়নি কি ঘটেছে ইলিয়াস আলীর ভাগ্যে বা কি ঘটেছিল সেদিন, ইলিয়াস আলী এখনো বেচে আছেন নাকি তা অন্যকিছু তা আজও এক অমিমাংসীত রহস্য হয়ে আছে।

ইলিয়াসের সন্ধানের জন্য তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। কিন্তু তবু খোঁজ মিলেনি বাংলাদেশের উজানে ভারতের টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ইলিয়াসের। তাঁর জন্য আজও পথ চেয়ে থাকেন মা সূর্যবান বিবি ও স্ত্রী সন্তানরা।

সূর্যবান বিবি অশ্রুসজল চোখে বলেন, ‘প্রায় প্রতি রাতেই স্বপ্নে দেখি আমার ইলিয়াস ফিরে এসেছে। আমি এখনও তার অপেক্ষা আছি। আমার ছেলে কি অপরাধ করেছে, আমার জানা নাই। আমি আশায় আছি আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দেবেন।’

ইলিয়াস আলীর মত আনসার আলীর জন্যও তার পরিবার অন্তহীন অপেক্ষায় আছে। আনসার আলীর মা নুরজাহান বেগম বলেন, ‘আমার অভাবের সংসার। আমি নানা রোগে আক্রান্ত। আনসার আলী সংসার চালাত, আমার চিকিৎসার খরচ চালাত। ছয় বছর ধরে আমার বাচ্চা গুম হয়ে আছে। সংসারে এখন অভাব, আমার চিকিৎসাও হয় না ঠিকমত। পুত্রবধু ও নাতনিকে নিয়ে খুব কষ্টে আছি, ছেলের বউ ও নাতনিকে নিয়ে এই আশায় বেঁচে আছি। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইলিয়াস আলী আর আনসারকে ফিরিয়ে দেয়া হোক।’

আনসার আলীর শিশুকন্যা চাঁদনী কান্না জড়িত কন্ঠে বলে, ‘আব্বুর জন্য আমার কষ্ট হয়। আমি দাদুর কাছে জিজ্ঞেস করি আব্বু কোথায়, কবে আসবে। দাদু কিছু বলেনা শুধু কাদেঁ আর দোয়া করতে বলে।’

ইলিয়াসের নিখোঁজ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘ইলিয়াস আলী বিএনপির নিউক্লিয়াস হিসেবে কাজ করতেন। সরকারের অন্যায়, অবিচারের বিরুদ্ধে কথা বলতেন তিনি। তাকে স্তব্দ করে দিলে বিএনপিকে দমিয়ে রাখা যাবে, এই চিন্তাতেই সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। আমরা বিশ্বাস করি, খালেদা জিয়াকে কারামুক্ত করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়, তবে ইলিয়াস আলীকে আমরা ফিরে পাব।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)