মঙ্গলবার ● ১ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বৈশাখী প্রবল ঝড়ের আঘাতে নিহত-১ : শতাধিক বাড়ী লন্ডভন্ড
মাটিরাঙ্গায় বৈশাখী প্রবল ঝড়ের আঘাতে নিহত-১ : শতাধিক বাড়ী লন্ডভন্ড
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) বৈশাখী ঝড় ব্যপকভাবে আঘাত হেনেছে মাটিরাঙ্গা সদর ও মুসলিম পাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায়। আজ বেলা ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত বয়ে যাওয়া এই ঝড়ে প্রায় শতাধিক বাড়ীঘর ভেঙ্গে ছিন্ন-বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।পরিবার জানা গেছে, নিজের ঘরে ছাপা পরে দক্ষিণ মুসলিম পাড়া এলাকার মো. আমির হোসেন (৫০) পিতা মো. আইয়ুব আলী হাওলাদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আমির হোসেন পেশায় রাজ মিস্ত্রি যোগালি ছাড়াও বিভিন্ন সময় দিন মজুরের কাজ করতেন। একই সময় তার স্ত্রী নাছিমা বেগম (৩৫), মেয়ে কুলছুম আক্তার (১৯) ও ৫ মাস বয়সের নাতিও ঝড়ের করলে পরেন। ঘটনার সুত্র জানা গেছে, প্রচন্ড ঝড়ে টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের আশায় নিজের বাড়ী থেকে বেড়িয়ে পাশের বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে উঠানে নামলেই কিছু বুঝে উঠার আগেই নিজের ঘর উড়ে এসে কোলে থাকা নাতিসহ তাদের চাপা দেয়। মাটিরাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল খালেক নিহত আমির হোসেন এর শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ধৈর্য্য ধারনের পরামর্শ দেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জানান,বাড়ীঘর ছাড়াও তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ (কাঠ বাগান বিশেষ) সম্পদেরও ব্যপক ক্ষতি হয়েছে। পরে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন পিপিএম,নিহত আমির হোসেনের বাড়ি পরিদর্শন শেষে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের