বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস
পার্বতীপুরে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে পালিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনয়নের উদ্যোগে সকাল ১০টায় একটি র্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শ্রী জতিস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সংগাঠনিক সম্পাদক আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এসময় তারা ৫দফা দাবী তুলে ধরেন। মালিকের অর্থায়নে শ্রমিকদের খাতা মেইন্টেইন করা, প্রতিদিন ৮ঘন্টা কর্মদিবস সহ সাপ্তাহিক ছুটির ব্যবস্থা, মাসিক বেতন সমপরিমাণ বোনাস প্রদান, ৮ঘন্টার পর অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুন বেতন প্রদানসহ শ্রমিকদের চিকিৎসা ভাতা দেয়া ইত্যাদি। দিবসটি উপলক্ষে একই সাথে পার্বতীপুর উপজেলা বে-সরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো তাদের নিজ ব্যানারে র্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।





পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন