বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ বোরের পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার-১
ময়মনসিংহে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ বোরের পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার-১
ময়মনসিংহ অফিস :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৭মি.) ময়মনসিংহ নগরীতে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ বোরের পিস্তল ও ইয়াবাসহ মাসুদ পারভেজ (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১ মে ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তল, দুইটি গুলি, একটি ম্যাগজিন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাসুদ নগরীর পুরহিত পাড়া এলাকার বাসিন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) একেএম ইদ্রিস আলীর বড় ছেলে। ময়মনসিংহ নগরীর পুরহিত পাড়া এলাকায় স্বপরিবারে বসবাসকারী এস আই একেএম ইদ্রিস আলী জামালপুর জেলার সদর থানায় কর্মরত আছেন।
পরে গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদক রাখার দায়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।





ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ