বুধবার ● ৯ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » ১৫ মে গাজীপুরে ভোট গ্রহণ সম্ভব নয় : সিইসি
১৫ মে গাজীপুরে ভোট গ্রহণ সম্ভব নয় : সিইসি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৫ মি.) ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
আজ ৯ মে বুধবার গাজীপুরে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
মতবিনিময় সভায় গাজীপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শন, সার্ভার স্টেশন, স্মার্টকার্ড, নির্বাচন অফিসের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কেএম নুরুল হুদা।
তিনি বলেন, আদালত যদি আজ বুধবার নির্বাচন করার নির্দেশ দিতেন, তাহলে ১৫ মে ভোট গ্রহণ সম্ভব ছিল। কারণ, ভোট গ্রহণের আগে প্রায় সাড়ে ৮ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১২ হাজার সদস্য মোতায়েন করা প্রয়োজন। কিন্তু এত স্বল্প সময়ে এত জনবল মোতায়েন করা সম্ভব নয়। তবে আদালত যদি কাল বৃহস্পতিবার ১৫ মে ভোট গ্রহণের আদেশ প্রদান করেন, তবে আদালতের নির্দেশ মেনে এই সময়ে ভোট গ্রহণ আমাদের করতেই হবে।
গাজীপুর জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান ও এনডিসি কুদরত এ খুদা জুয়েল প্রমুখ।
এর আগে মঙ্গলবার রাতে তিনি গাজীপুরে পৌঁছেন।
গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা ও তা স্থগিত হওয়ার পর এটিই তার গাজীপুরে প্রথম সফর।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত