শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে হরিণের মাংস ফাঁদসহ ৫ শিকারী ২ জেলে কার্গো জাহাজ আটক
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে হরিণের মাংস ফাঁদসহ ৫ শিকারী ২ জেলে কার্গো জাহাজ আটক
সোমবার ● ১৪ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে হরিণের মাংস ফাঁদসহ ৫ শিকারী ২ জেলে কার্গো জাহাজ আটক

---বাগেরহাট অফিস :: (৩১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩২মি.) বাগেরহাটে পূর্ব সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে হরিণ শিকার ও কাঁকড়া আহরণের দায়ে ৭জনকে আটক করেছে বন বিভাগ। এদের মধ্যে পাঁচ জন হরিণ শিকারী এবং দুই জন কাঁকড়া জেলে। শনিবার সন্ধ্যা ও গভীর রাতে (১২ মে) শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের টহল দল ও জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা শ্যালার চরের মানিকখারী খাল ও চরদুয়ানির বলেশ্বর নদীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। রবিবার সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক শিকারীরা চিংড়ি হ্যাচারীর জন্য সুন্দরবনের লবন পানি সংগ্রহের নামে কৌশলে হরিণ শিকার করছিলো বলে বন বিভাগ জানিয়েছে।এসময় হরিণ শিকারের কাজে ব্যবহৃত এমভি আল মদিনা-১ নামের একটি কার্গো জাহাজ, ২৩০টি হরিণ ধরা ফাঁদ, ৩০ কেজি হরিণের মাংস, একটি নৌকা, তিনটি দা, একটি কুড়ালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া জেলেদের কাছ থেকে ১৫টি কাঁকড়া ধরা বাঁশের চাই, ৩০ মিটার কারেন্ট জাল, ১০০মিটার চরপাটা জাল, একিট নৌকা ও একটি সোলার প্যানেল জব্দ করা হয়।

আটক হরিণ শিকারীরা হলেন খুলনার দাকোপ উপজেলার আমতলা গ্রামের প্রভাস মৃধার ছেলে বিশ্বজিৎ মৃধা (৪২), পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের আ. রহমানের ছেলে আলামীন (২৩), একই জেলার গলাচিপা উপজেলার চরকাজল গ্রামের আবুল কাশেমের ছেলে হাসান (২৪), ওই উপজেলার ছোট চরকাজল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সুমন (২২) ও সাতক্ষীরার আশাসুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের সহিদ সরদারের ছেলে সাইদ সরদার (১৮)। অপরদিকে, শ্যালার চর এলাকার নীলবাড়িয়া খালে অবৈধভাবে অনুপ্রবেশ করে কাঁকড়া ও মাছ ধরার সময় বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামের সিরাজ শেখের ছেলে রবিউল শেখ (২৯) ও একই গ্রামের মৃত ইমানউদ্দিনের ছেলে সহিদ শেখকে (৬০) আটক করে স্মার্ট টিম।

শরণখোলা স্মার্ট টিম-১ এর টিম লিডার মো. ফারুকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে শরণখোলা রেঞ্জের শ্যালার চরের মানিকখালী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের প্রস্তুতিকালে একটি কার্গো জাহাজ ও ২০০টি নাইলনের ফাঁদসহ ওই ৫হরিণ শিকারীকে আটক করা হয়।

অপরদিকে, বন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আমীন জানান, শনিবার দিনগত রাত ১টার দিকে বলেশ্বর নদীতে নিয়মিত টহলকালে একিট নৌকা দেখতে পেয়ে চ্যালেঞ্জ করা হয়। এসময় নৌকায় থাকা ৪-৫ জন লোক নৌকাটি চরদুয়ানী নামক স্থানের লোকালয়ে ভিড়িয়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিণরে মাংস, ৩০টি নাইলনের হরিণ ধরা ফাঁদ, ৩টি দা ও একটি কুড়াল জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, জব্দকৃত কার্গো জাহাজটি ঢাকার উত্তরা এলাকার গালফ ফুড লিমিটেড কোম্পানীর সিইও এসএম আব্দুলাহ আল মামুন নামের এক ব্যক্তির বলে জানা গেছে। তার মোংলা পোর্ট এলাকায় অবস্থিত চিংড়ি হ্যাচারী রয়েছে। ওই হ্যাচারীর জন্য সুন্দরবন থেকে লবন পানি সংগ্রহের নামে কৌশলে তার লোকেরা হরিণ শিকার করছিলো। আটকদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)