শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান বাগোয়ান ইউনিয়নে উপ নির্বাচনে শান্তিপুর্ণ ভোট গ্রহণ : চম্পক মিত্র জয়ী
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান বাগোয়ান ইউনিয়নে উপ নির্বাচনে শান্তিপুর্ণ ভোট গ্রহণ : চম্পক মিত্র জয়ী
মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান বাগোয়ান ইউনিয়নে উপ নির্বাচনে শান্তিপুর্ণ ভোট গ্রহণ : চম্পক মিত্র জয়ী

---রাউজান প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি.) রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপ নির্বাচনের মেম্বার পদের শূন্য আসনে ভোট গ্রহণ চলছে। পূর্বনির্ধারিত সময় সূচি অনুসারে অাজ ১৫ মে মঙ্গলবার কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে সকাল ৮টা ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট দিতে এসেছিলেন বয়স্ক মহিলা ও পুরুষ ভোটাররাও। এই নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ট্রলিতে চলে এসেছিলেন মিনু শীল নামের ৭০ বছরের এক বৃদ্ধা। তিনি পায়ের সমস্যার জন্য হাটতে পাচ্ছিলেন না। তার মতো অনেকেই রিকশায় চড়ে ভোটাধিকার প্রয়োগ করে গেছেন অনেক বয়ষ্ক ভোটার। সবমিলিয়ে উৎসব মুখর পরিবেশে নবীন-প্রবীনরা ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই আওয়ামীলীগ প্রার্থী। তাদের মধ্যে একজন বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি চম্পক মিত্র (টিউবওয়েল)। অন্যজন উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য রাজেশ ভট্টাচার্য্য (ফুটবল)। কথা বলে জানা যায়, দুই প্রার্থীই নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদী। দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে তৎপর রয়েছেন।

সূত্র মতে, বাগোয়ান ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৬০১ মহিলা ভোটারসহ ১০১৪ জন ভোটার রয়েছে। কথা বললে প্রার্থী চম্পক মিত্র (টিউবওয়েল) বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলে। জনগণের প্রতি আমার আস্তা আছে, আমি নির্বাচিত হব। অপর প্রার্থীর রাজেশ ভট্টাচার্য্য বলেন, আমার কোন অভিযোগ নেই, নির্বাচন সুষ্টু হচ্ছে। ফলাফল যাই হোক মেনে নেব। প্রিজাইডিং অফিসার শাহ-ই-জাহান বলেন, বেলা ১১টা ৪৭ মিনিট পর্যন্ত ৪৭১ ভোট কাস্টিং হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) বলেন, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হলে চম্পক মিত্র ৬৬৩ ভোটে বিজয়ী হন। নির্বাচনের দায়িত্বেএকজন প্রিজাইডিং অফিসার, ৩জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৬ জন পোলিং অফিসার। ভোট কেন্দ্রে আনসার ও পুলিশ কঠোর অবস্থানে ছিলেন।





আর্কাইভ