শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » দরজা বন্ধ করে পাষন্ড স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা
প্রথম পাতা » অপরাধ » দরজা বন্ধ করে পাষন্ড স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা
শনিবার ● ২ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দরজা বন্ধ করে পাষন্ড স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা

---ময়মনসিংহ অফিস :: (১৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৬মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘরের দরজা বন্ধ করে ভেতরে পাষন্ড স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার সময় ঘরের বাইরে দাঁড়িয়ে ভয়ে এ দৃশ্য দেখে কান্নাকাটি শুরু করে তাদের শিশু সন্তান তামিম (৪)। এক পর্যায়ে দরজা খুলে বাবা চলে যাওয়ার পর ঘরে গিয়ে মা’কে জাগানোর চেষ্টা করে শিশুটি। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেছে তামিমের মা মুর্শিদা বেগম (২৫)।

আজ শনিবার (২ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর কুনিয়াপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে জহিরুল ইসলাম প্রায় ৫ বছর আগে বিয়ে করেন মাইজবাগ ইউনিয়নের কুমুরিয়ারচর গ্রাামের আবদুল খালেকের মেয়ে মুর্শিদা বেগমকে। এ দম্পতির প্রায় ৪ বছর বয়সী তামিম নামে একটি ছেলে সন্তান রয়েছে।

নিহত মুর্শিদার মা আনোয়রা বেগম জানান, জামাই জহিরুল অসুস্থ্য শুনে গতকাল শুক্রবার (১ জুন) বিকেলে ছোট মেয়ে মদিনাকে নিয়ে মেয়ের বাড়িতে দেখতে আসেন তিনি। আজ শনিবার সকালে তিনি একটি ঘরে ঘুমাচ্ছিলেন। এক সময় নাতীর কান্না শুনে এসে দেখতে পান মেয়ে (মুর্শিদা)’র নাক-মুখ দিয়ে রক্ত ঝড়ছে।

নিহতের ছোট বোন মদিনা জানায়, তার বোনের ঘরের দরজায় দাঁড়িয়ে তামিম কাঁদছিল আর তার মা’কে “ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে তার বাবা ধরে মেরেছে বলে বর্ণনা করছিল।” এ সময় তামিমের কান্না দেখে দরজা ধাক্কালে তার ভগ্নিপতি (জহিরুল ইসলাম) দরজা খুলে বেরিয়ে যায়। পরে ঘরে গিয়ে সে দেখতে পায় তার বোনের গলায় ওড়না পেঁচানো। নাক-মুখ দিয়ে রক্ত পড়ছে। এ সময় মদিনার চিৎকারে লোকজন ছুটে আসে। কিন্তু তার ভগ্নিপতি পালিয়ে যায়। পরে মুর্শিদাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তড়িঘড়ি করে মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে পালিয়ে যান স্বামী জহিরুলের পরিবারের লোকজনও।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান এ ব্যাপারে বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসাথে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)