বুধবার ● ৬ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট মহানগর হকার্স কল্যান সমিতির সভাপতি গ্রেফতার
সিলেট মহানগর হকার্স কল্যান সমিতির সভাপতি গ্রেফতার
সিলেট প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.৩৮মি.) সিলেট মহানগর হকার্স কল্যান সমিতির সভাপতি ও হকার্স লীগ নেতা রকিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নগরভবনে হামলা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. গৌসুল হোসেন।
গত সোমবার বিকেলে হকার উচ্ছেদকে কেন্দ্র করে রকিব আলীর নেতৃত্বে একদল হকার নগরভবনে হামলা চালায়। হামলায় সিটি করপোরেশনের ৩ জন কর্মচারী আহত হন। এছাড়া হকাররা করপোরেশনের গাড়ি ভাঙচুরেরও চেষ্টা চালায়। এসময় হকাররা মেয়র আরিফুল হক চৌধুরীর উপরও হামলার চেষ্টা চালায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের আইন সহকারী শ্যামল রঞ্জন দেব বাদি হয়ে মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১/২০১৮।
মামলায় রকিব আলী ওরফে আবদুর রকিবের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক হকারকে আসামি করা হয়। মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই রকিবকে গ্রেফতার করে পুলিশ।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত