বুধবার ● ৬ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ১২০ পিস ইয়াবাসহ আটক-২
লামায় ১২০ পিস ইয়াবাসহ আটক-২
লামা প্রতিনিধি :: (২৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.৫১মি.) বান্দরবানের লামায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ তল্লাশী চালিয়ে ১২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ৫ জুন দিবাগত রাত ১১টায় লামা-চকরিয়া সড়কের ফাঁসিয়াখালী ইয়াংছা চেকপোস্টে চকরিয়া গামী একটি মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল : মো. তৈয়ব উদ্দিন (৩৮) পিতা- হোসাইন আহম্মদ, ধানু সর্দার পাড়া, আলীকদম, বান্দরবান ও লুৎফর রহমান (৩৪) পিতা- সিরাজুল হক, হালকাকারা, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।
লামা থানা পুলিশ জানান আলীকদম হতে একটি মোটর সাইকেলে করে চকরিয়া যাচ্ছিল মো. তৈয়ব উদ্দিন ও লুৎফর রহমান। তারা লামার ইয়াংছা চেকপোস্টের কাছে আসলে দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের তল্লাশী করে। এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ৪৬৫ টাকা পাওয়া যায়।
থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা এর নির্দেশে উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে তাদের লামা থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ১২০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৪৬৫ টাকা সহ মো. তৈয়ব উদ্দিন ও লুৎফর রহমান নামে ২ জনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং- ০৩, তারিখ- ০৫ জুন ২০১৮ইং।





গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ