শুক্রবার ● ৮ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ৫টি বিউটিপার্লারকে জরিমানা
রাজশাহীতে ৫টি বিউটিপার্লারকে জরিমানা
রাজশাহী প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.০৮মি.) মেয়দা উত্তীর্ণ কসমেটিকস সামগ্রী বিক্রির দায়ে রাজশাহী নগরীর পাঁচটি বিউটিপার্লারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার সকাল থেকে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় এ অভিযান চালায়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, তারা এ দিন মোট আটটি বিউটিপার্লারে অভিযান চালান। তবে পাঁচটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস পাওয়া যায়। এছাড়া আরও একটি কসমেটিকস বিক্রয় প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া যায়। তাই এই ছয় প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে নগরীর হেতেম খাঁ রোডের ‘গ্লো টাচ বিউটি’ সেলুন ও মালোপাড়ার ‘কিউট হারবাল’ বিউটি পার্লারকে দুই হাজার টাকা করে এবং নিউমার্কেটের ‘উইমেন্স গ্লামার ওয়ার্ল্ড’, ‘সোহেলি বিউটি’, ‘ফেয়ার লেডি’ বিউটি পার্লারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া রানীবাজার এলাকার ‘ফ্রেন্ডস ইম্পোরিয়াম’ নামে কসমেটিকস বিক্রয় প্রতিষ্ঠানকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব প্রতিষ্ঠানগুলোতে পাওয়া পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয় প্রতিষ্ঠানগুলোর মালিককে। তারা জরিমানার অর্থ পরিশোধ করেছেন। রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে সেই অর্থ।
অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ জানান, অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লিফলেট বিতরণ করা হয়। আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয় তাদের। রাজশাহী মহানগর পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহায়তা করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত