শুক্রবার ● ৮ জুন ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » নিখোজের ১৮ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোজের ১৮ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
পার্বতীপুর প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.২৭মি.) দিনাজপুরের পার্বতীপুরে পুকুর থেকে শেখ শিহাব নামে(৬) এক শিশুর লাশ উদ্ধার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শিশু শিহাব নিখোজ ছিলো। অনেক খোঁজা খুজি করে তাকে না পেয়ে অবশেষে রাতে এলাকায় মাইকিং করে তার পরিবার। আজ শুক্রবার সকালে পাওয়ার হাউজ কলোনীর রেলওয়ে কবর স্থানের উত্তর পার্শ্বে পুকুরে শিশু শিহাবকে ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সকাল ৭টায় ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার ডান চোখে ও বুকে আঘাতের চিহ্ন দেখা পায় পুলিশ।
এটি পরিকল্পিত হত্যা কিনা প্রশ্নের জবাবে পার্বতীপুর রেলওয়ে থানার এসআই আব্দুর ছাত্তার প্রতিনিধিকে জানায়, এই মুহুর্তে বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ব্যাপারে মামলা হয়েছে (যার নং-৫/২০১৮)।
নিহত শেখ শিহাব পৌরসভাধীন পাওয়ার হাউজ কলোনী এলাকার শেখ জাহাঙ্গীর আলমের পুত্র।





বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি