শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ফের অগ্নিকান্ড : নিঃস্ব ১৮ পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ফের অগ্নিকান্ড : নিঃস্ব ১৮ পরিবার
শুক্রবার ● ৮ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে ফের অগ্নিকান্ড : নিঃস্ব ১৮ পরিবার

---আলীকদম প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৫৪মি.) বান্দরবানের আলীকদমে ফের অগ্নিকান্ড! আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে ১৮ পরিবার। ক্ষয় ক্ষতি প্রায় আশি লাখ টাকা। আজ শুক্রবার সকাল ৯টায় আলীকদম বাজার সংলগ্ন পশ্চিম বাজার পাড়ায় ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে। তবে অগ্নিকান্ডের কারণ নির্দিষ্ট করে বলা না গেলেও স্থানীয়রা বলছেন, ওই এলাকার জনৈক গুলবাহারের রান্নার চুলা থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের কথা শুনা গেলেও তার কোন আলামত পাওয়া যায়নি। ঘটনার পর পরই আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বেশ কয়েকটি গণলাইনের মাধ্যমে পানি সংগ্রহ করে আগুন সাময়িক নিয়ন্ত্রনে আনলেও পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিস লামা ইউনিটের প্রায় টানা দুঘন্টা চেষ্টার পর আগুন পূর্ণ নিয়ন্ত্রনে আসে।
অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থরা হলেন মো. শাহাব উদ্দিন, মো. মোসস্তাক, আহামদ হোসেন সওঃ, মো. মুছা, মো. ইছা, মো. ছাবু, আলতাফ হোসেন ও মো. মাহবুব। এছাড়াও ভাড়াটিয়া আরো ১০ পরিবার অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে যায়। ক্ষতিগ্রস্থাদের মাঝে আলীকদম সেনা জোন এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বিরবাহাদুর তাৎক্ষনিক প্রতিনিধি পাঠিয়ে নগদ অর্থ বিতরণ করেন।
অগ্নিকান্ডের বিষয়ে জানতে চাইলে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ বলেন, রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে মনে হয় তবে সুনির্দিষ্ঠ কোন কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য ২০১০ সালে ২৪ মার্চ রাতে আলীকদম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দুইশতাধিক দোকান পুড়ে যায়। যা বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রাতিমন্ত্রী বীর বাহাদুর উপস্থিত থেকে পর্যবেক্ষন করেন এবং নিজ অগ্নি নিবাপনের কাজ করেন। সেই সময়কার তার আলীকদমে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের ঘোষনা অনুযায়ী আলীকদমে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মান কাজ শেষ হয়েছে প্রায় দুই বছর হল। কিন্তু অজ্ঞাত কারণে অদ্যবধি তা চালু করা হয়নি। যার কারণে জনসাধারণ অনেকটা হতাশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)