শুক্রবার ● ৮ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের আরোগ্য কামনা
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের আরোগ্য কামনা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৪৫মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী’র শারীরিক অস্ত্রোপাচার গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ডেল্টা কেয়ার হাসপাতালে সম্পন্ন হয়েছে। ওই প্রতিষ্ঠানের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনটি হার্ণিয়াজনিত। তাই বেশ কিছুদিন তাঁকে নিবিড় পর্যক্ষেণ এবং বিশ্রামে রাখা হয়েছে।
এদিকে তাঁর আরোগ্য কামনা করে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শ্রেণী-পেশা এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শুভার্থীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পরিষদ চেয়ারম্যানের পাশাপাশি খাগড়াছড়ি চেম্বারের নির্বাচিত এই সভাপতি’র আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তাঁর জন্য শুভ কামনা করছেন প্রতিনিয়িত তাঁর পরিচিতরা।
তাঁর পরিবারের পক্ষ থেকেও সুস্থতা কামনা করে বিভিন্ন মাঙ্গলিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা হয়েছে।
উল্লেখ্য, কংজরী চৌধুরী পরিষদ চেয়ারম্যান এবং রাজনৈতিক পদ-পদবীর বাইরেও জেলার সর্ব মহলের কাছে একজন নিরহংকার ও সদালাপী মানুষ হিসেবে সুপরিচিত।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের