শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জুন ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথের -রাজাগঞ্জ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথের -রাজাগঞ্জ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
শনিবার ● ৯ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের -রাজাগঞ্জ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৩৭মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কে পিচঢালা উঠে গিয়ে বেশ কয়েকটি অংশে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীসাধারণসহ এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে তৈরী করছে নানা প্রতিবন্ধকতার। বিঘ্নতার সৃষ্টি করছে যান চলাচলে। সময় বাড়িয়েছে যাতায়াতের। এতে করে জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে চলাচলকারী গাড়ীচালক, যাত্রী, রোগী ও শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি পথচারীদেরও প্রতিনিয়ত পোহাতে হচ্ছে দুর্ভোগ। গর্তে পড়ে গাড়ীর যন্ত্রাংশ নষ্টের ফলে বাড়তি টাকা গুনতে হচ্ছে গাড়ী মালিকদের।
সরজমিন রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়ক ঘুরে দেখা গেছে, রামপাশা থেকে তেঘরী গ্রামের পশ্চিমের কালভার্ট (সৈয়দমারা) হয়ে লামাকাজী পর্যন্ত বাইপাস সড়কের সংস্কার কাজ চলছে। তবে, তেঘরী গ্রামের পশ্চিমের কালভার্ট (সৈয়দমারা) থেকে রাজাগঞ্জ বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে বেহাল অবস্থা। এ সড়কের তেঘরি এলাকার দুটি স্থানে, জয়নগর এলাকার দুটি স্থানে এবং জয়নগর থেকে রাজাগঞ্জ বাজার প্রবেশমুখ পর্যন্ত অসংখ্য স্থানে রয়েছে ছোটবড় গর্ত। রাজাগঞ্জ বাজারের ভেতর দিয়ে যাওয়া সড়কের পুরোটাই পিচঢালা উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল সব গর্তের। অল্প বৃষ্টিতেই এসব গর্ত পরিণত হয় ডোবায়। ফলে, জনগুরুত্ব এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীসাধারণ থেকে শুরু করে রোগী, শিক্ষার্থীসহ পথচারীদের। গর্তে পড়ে নষ্ট হচ্ছে গাড়ীর যন্ত্রাংশ। ঘটছে ছোটবড় দুর্ঘটনাও। এছাড়াও, প্রতি বৃহষ্পতিবার ও রবিবার হাট বসার কারণে রাজাগঞ্জ বাজারে আসা ক্রেতা-বিক্রেতোদেরও পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। দীর্ঘদিন ধরে রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কের এসব গুরুত্বপূর্ণ অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়লেও সড়কটি সংস্কারে অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার ফলে, জনমনে বিরাজ করছে ক্ষোভ ও অসন্তোষ।
এ সড়কের অটোচালক শাহিন বলেন, রামপাশা থেকে রাজাগঞ্জ বাজারে যাত্রী নিয়ে যেতে রীতিমত ভয় করে। ভাঙ্গাচোরা ও বিশাল গর্তে পড়ে ঝাকুনীর ফলে গাড়ীর যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতি হয় নিজের শরীরেরও। একই কথা বললেন এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াতকারী কয়েকযাত্রীও।
রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী আরিফ আহমদ জানান, সড়কটির বেহাল দশার ফলে, বিশেষ করে বাজারের ভেতর দিয়ে যাওয়া অংশে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়ে যাওয়ায় বাজারে এখন আর তেমন একটা ক্রেতা সমাগম হয় না। যার ফলে, ব্যবসাবাণিজ্যও আগের মত জমে না।
এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জনদুর্ভোগ লাঘবে রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কের তেঘরি গ্রামের পশ্চিমের কালভার্ট থেকে রাজাগঞ্জ বাজার পর্যন্ত অংশটুকু অতিদ্রুত সংস্কার করা জরুরী। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবেন।
উপজেলা প্রকৌশলী মুক্তিযোদ্ধা এমকে আনোয়ার হোসেন বলেন, আমি সরজমিন সড়কটির অবস্থা দেখেছি। চলতি অর্থবছর প্রায় শেষ। তাই এবছর আর সড়কটি সংস্কার করা সম্ভব নয়। আগামী অর্থবছরে এর স্কীম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হবে। সেটি অনুমোদন পেলেই সড়কটি সংস্কার করা হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ :  জনদুর্ভোগ মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)