শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ জুন ২০১৮
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে জমে উঠেছে ঈদ বাজার
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে জমে উঠেছে ঈদ বাজার
রবিবার ● ১০ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে জমে উঠেছে ঈদ বাজার

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ দুপুর ১.১৫মি.) সিলেটের বিশ্বনাথে জমে উঠেছে ঈদের বাজার। ঈদকে সামনে রেখে এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার সব বয়সের লোকজন। রমজানের প্রথম থেকেই আলোক সজ্জাসহ আকর্ষনীয় সাজে সজ্জিত করা হয়েছে উপজেলা সদরের বিপনী বিতানগুলো। এবার এলাকায় প্রবাসীর সংখ্যাও বেশি। তাই রমজানের শেষের দিকে পুরো ধমে জমে উঠবে ঈদ বাজার এমটাই মনে করছেন ব্যবসায়ীরা।
প্রতিদিনই দুর-দূরান্ত ও গ্রামাঞ্চল থেকে উপজেলা সদরে ক্রেতারা আসছেন নিজের ও পরিবারের পছন্দের কেনা-কাটার জন্যে। ঈদ যত ঘনিয়ে আসছে বিপনী বিতান গুলোতে ততই বাড়ছে ক্রেতাদের ভীড়। সন্ধ্যার পরও বিভিন্ন মার্কেটে ক্রেতার ভিড় লক্ষ করা যাচ্ছে। ঈদকে সামনে রেখে সময়ের আগেই কেনা-কাটা সম্পন্ন করতে মার্কেটমুখী হয়েছেন অনেকেই। প্রতিদিনই বেলা বাড়ার সাথে-সাথে ক্রেতাদের ভীড় বাড়তে থাকে উপজেলা শহরে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিপনীবিতান গুলোতে ক্রেতাদের ভিড় লক্ষনীয়। তবে নিম্ম আয়ের মানুষ গুলো অপেক্ষাকৃত কম মূল্যে কেনা-কাটা করতে ভীড় জমাচ্ছেন উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজার ফুটপাতের দোকাল গুলোতে। মার্কেটগুলোতে ক্রেতাদের মধ্যে নারী, শিশু ও তরুণী ক্রেতাদের উপস্থিতি বেশ লক্ষনীয়।
উপজেলা সদরের আল হেলা শপিং সিটি, বিলকিছ মার্কেট, মন্নান মার্কেট, আল আকছা মার্কেট, জবান উল্লা শপিং কমপ্লেক্স, মার্কেটগুলো গতকাল শনিবার বিকেলে ঘুরে বিভিন্ন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এবারের ঈদে তরুণীদের পছন্দের শীর্ষ রয়েছে-, রাক্ষস কন্যা, কটকটি,বজ্রমালা, রাই কিশোরী, ঝিনুকমালা, ঝিলিক, সারা-রা, জলপরি ও মিলকির রয়েছে ব্যাপক চাহিদা। ছেলেদের ভাংচুর, স্পট, জিন্স ও গেবাডিনের ফুল প্যান্ট এবং টি-শার্ট, ডিজাইন সর্ট পাঞ্জাবী এবং চায়না টি-শার্ট বেশী বিক্রি হচ্ছে। এবারের ঈদে বাহারী নামে বিক্রি হচ্ছে দেশী-বিদেশী শাড়ী।
এর মধ্যে, মুক্তামালা, সাম্পানওয়ালা, রূপবান শাড়ীর চাহিদা এখানে অনেকটাই বেশী। কসমেটিকস ও জুতার দোকানেও ক্রেতাদের ভীড় লক্ষ করা গেছে। লাক্সারী, গ্রামীন, পুলটার, কটকটি নামের জুতার চাহিদা রয়েছে। পাশাপাশি চায়না ও ভারতীয় জুতাও বিক্রি হচ্ছে দোকান গুলোতে। সব মিলিয়ে জমেই উঠেছে বিশ্বনাথের ঈদের বাজার।
দোকানের মালিক বলেন, আজ (রবিবার) অনেক ক্রেতা মার্কেটে এসেছেন। রমজানের শেষের দিকে পুরোধমে জমে উঠবে ঈদ বাজার।
দোকানের পরিচালক বলেন, তরুনীদের পছন্দের শীর্ষ রয়েছে । ক্রেতাদের মধ্যে তরুনী-শিশুদের সংখ্যা বেশি রয়েছে বলে তিনি জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ